মঙ্গলবার ● ২ মে ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈশ্বরগঞ্জে নানা আয়োজনে মহান মে দিবস পালিত
ঈশ্বরগঞ্জে নানা আয়োজনে মহান মে দিবস পালিত
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: নানা আয়োজনের মধ্যদিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পালিত হয়েছে মহান মে দিবস। আজ (পহেলা মে) দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেন জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা। কর্মসূচির অংশ হিসেবে বেলা ১২ টায় জেলা পরিষদের ডাক বাংলো প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কসহ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের ডাক বাংলো প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক কায়সার আহমেদ খান লিটনের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক ও জাকির হোসেন সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, যুগ্ম-সাধারণ সম্পাদক একে এম হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল মন্ডল, সহ-দপ্তর সম্পাদক মো. রুহুল আমিন রাহুল।
এ ছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শহীদুল ইসলাম মাসুদ, যুগ্ম-আহ্বায়ক সামী উসমান গণি, এএইচ এম সাইফুল ইসলাম, জিয়াউর হক শুভ্র, মো. রফিকুল ইসলাম রবি, মোখলেছুর রহমান মানিক, শহিদুল ইসলাম মন্জু, সাইফুল ইসলাম ভূইয়া, নিপুণ চন্দ্র বিশ্বাসসহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, উপজেলা শ্রমিকলীগ, ইউনিয়ন শ্রমিকলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।




রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু 