শিরোনাম:
●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   শ্রমিক বাঁচতে না পারলে উৎপাদনশীলতা কমে যাবে, জাতীয় অর্থনীতির রুগ্নদশা কাটানো যাবেনা ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ৩০ মার্চ ২০২৩
প্রথম পাতা » অপরাধ » মিরসরাইয়ে অনুমোদনহীন শিশু খাদ্য কারখানায় অভিযান, মালিকের ৪ মাসের কারাদন্ড
প্রথম পাতা » অপরাধ » মিরসরাইয়ে অনুমোদনহীন শিশু খাদ্য কারখানায় অভিযান, মালিকের ৪ মাসের কারাদন্ড
৫৯৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩০ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে অনুমোদনহীন শিশু খাদ্য কারখানায় অভিযান, মালিকের ৪ মাসের কারাদন্ড

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের বারইয়ারহাটে অনুমোদনহীন একটি শিশু খাদ্য কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। বুধবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের নিচতলায় লোকচক্ষুর আড়ালে গড়ে উঠা ওই কারখানায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। এসময় শিশু খাদ্য, শিশু খাদ্য উৎপাদনে ব্যবহৃত বিষাক্ত রং, মেশিন জব্দসহ কারখানার কোন অনুমোদন না থাকার দায়ে কারখানা মালিক ফেনী জেলার ফেনী সদর উপজেলার চরলাল কাটা মোবারকঘোনা গ্রামের মৃত হারেছের পুত্র আনোয়ার হোসেনকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

সরেজমিনে কারখানার ভেতরে গিয়ে দেখা গেছে, দেশের বিভিন্ন নামকরা কোম্পানীর পণ্যের মোড়কের আদলে মোড়ক ছাপিয়ে ৫ রকমের চিপস, রোবো ড্রিংকস আইস বার, ড্রিংকো, চানাচুর, লিচি, মুড়ি, তেঁতুল, জলপাই আচার, পাম অয়েলে কেমিক্যাল মিশিয়ে সয়াবিন তেল ও সরিষার তেল বোতলজাত করা হতো। শিশুদের লোভে ফেলতে চিপস্ ও আচারের মোড়কের ভেতর দেওয়া হতো নগদ টাকা।এসিআই কোম্পানীর ময়দা, চাষী চিনি গুঁড়া চালের প্যাকেট করা হতো ওই কারখানায়। মোড়কগুলোতে পন্য না থাকলেও মোড়কে ছাপা হয়েছে মেয়াদ উত্তীর্ণের তারিখ। চিপস্ ভাজার বড় কড়াইতে তেলের মধ্যে ভাসছে পোকামাকড়। অভিযানে জব্দ করা হয় ৩ টি মেশিন, ১২০ কেজি চিপস, ৪২০ লিটার পানীয়, ১৫০ লিটার সয়াবিন তেল, ৫ কেজি চাল, ২ কেজি কেমিক্যাল। অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনকে সহযোগিতা করেন বারইয়ারহাট পৌর নির্বাহী কর্মকর্তা সমর কান্তি চাকমা, নির্বাহী প্রকৌশলী সমর মজুমদার, উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রধান সহকারী আবদুল হক চৌধুরী, ফজলুল মুরাদ, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফ উদ্দিন মাসুদ, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর বিষ্ণু প্রসাদ দত্ত রতন, আশরাফুল ইসলাম, আবু নাঈম প্রমুখ। অভিযান শেষে ভেজাল শিশু খাদ্যগুলো প্রকাশ্যে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, ভেজাল শিশু খাদ্য উৎপাদন ও কারখানার কোন অনুমোদন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় কারখানার মালিক আনোয়ার হোসেনকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।





আর্কাইভ