শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ৩০ মার্চ ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » চুয়েটে ফেসবুকে বাকবিতন্ডার জেরে মারামারি : আহত -১
প্রথম পাতা » ছবি গ্যালারী » চুয়েটে ফেসবুকে বাকবিতন্ডার জেরে মারামারি : আহত -১
১৩৬৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩০ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে ফেসবুকে বাকবিতন্ডার জেরে মারামারি : আহত -১

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দ্বিতীয় বর্ষের (২০ ব্যাচ) কিছু শিক্ষার্থীদের দৌরাত্ম্য বেড়েই চলছে। মারামারি, ঝগড়াঝাটি, র্যাগিংসহ আন্তঃহল আধিপত্য বিস্তার প্রভৃতি যেন তাদের নিত্যনৈমিত্তিক কাজ। এ যেন শিক্ষাঙ্গানে এলাকার পাড়ার কিশোর গ্যাং এর উৎপাত! গত সোমবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজের সামনে নিজ বিভাগ ও বর্ষের ২ শিক্ষার্থীর হাতে মারধরের শিকার হন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাগর। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরে অভিযোগ না করলেও বিভাগীয় প্রধানকে জানিয়েছেন বলে দাবী করেন ভুক্তভোগী শিক্ষার্থী। আর অভিযুক্ত ২ শিক্ষার্থী হলেন দীপ পাল ও সিফাত চৌধুরী।
আহত শিক্ষার্থীর ভাষ্যমতে জানা যায়, বিভাগের একটি অভ্যন্তরীণ বিষয় নিয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মেসেঞ্জার গ্রুপে ঝামেলার সৃষ্টি হয়। ঘটনার রেশ ধরে তাকে সহপাঠীরা ইমাম গাজ্জালী কলেজের সামনে ডেকে নেয়। ওখানেই তিনি এলোপাতাড়ি কিল-ঘুষির শিকার হন বলে জানা যায়। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসার জন্য গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার ডান চোখের পাশের অংশ ফেটে যায়। বর্তমানে তিনি চোখে ঝাপসা দেখছেন।
এদিকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান তোফায়েল আহমেদ জানান, এরকম কোনো অভিযোগ আমার কাছে আসে নি। তবে আমি ফোনে একটি মেসেজ পেয়েছি সেখানে নাম পর্যন্ত উল্লেখ নেই। আর এধরনের ঘটনা ছাত্রকল্যাণ দপ্তরে অভিযোগ করা উচিত।
উল্লেখ্য, আহত মোহাম্মদ সাগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ও অভিযুক্ত ২ জন শহীদ মোহাম্মদ শাহ হলের আবাসিক শিক্ষার্থী। তাই, এ ঘটনা নিয়ে গতকাল (মঙ্গলবার) রাত ১০ টায় দুই হলের শিক্ষার্থীদের মাঝে নতুন করে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালকসহ সংশ্লিষ্ট শিক্ষকগণ ঘটনাস্থলে উপস্থিত হন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরে উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থী আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। বরং বলেছে যে সে পড়ে গিয়ে এই আঘাত পেয়েছে। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেবো। উক্ত ঘটনা সত্যতা নিশ্চিত করতে একাধিকবার অভিযুক্ত দীপ পাল ও সিফাত চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেন নি।





ছবি গ্যালারী এর আরও খবর

রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ

আর্কাইভ