শিরোনাম:
●   রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ৫ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » কৃষি » ঈশ্বরগঞ্জে ৬হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
প্রথম পাতা » কৃষি » ঈশ্বরগঞ্জে ৬হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
৬৫৩ বার পঠিত
সোমবার ● ৫ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ৬হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ছবি : সংবাদ সংক্রান্ত উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৬হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড, উফশী জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বীজ ও সার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। তান্মধ্যে ৩ হাজার কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী জাতের বীজ ও ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে। এছাড়াও বাকী ৩ হাজার কৃষকের মাঝে হাইব্রিড জাতের বীজ প্রদান হচ্ছে বলে জানা যায় কৃষি অফিস।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামানের পরিচালনা বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুল হাদী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলী আখছার খান প্রমুখ।

বীজ বিতরণকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান বলেন, বোরো ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকের মাঝে হাইব্রিড ও উফশী জাতের বীজ ও সার বিতরণ করা হচ্ছে। সোমবার বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলার মোট ৬ হাজার জন কৃষক উন্নত জাতের বীজ ও সার পাবেন। এতে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে আর্থিকভাবে লাভবান হবেন কৃষকরা।





আর্কাইভ