সোমবার ● ২৮ জুন ২০২১
প্রথম পাতা » অপরাধ » ঘোড়াঘাটে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে প্রতিবন্ধী যুবক আটক
ঘোড়াঘাটে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে প্রতিবন্ধী যুবক আটক
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে মিরাজ মন্ডল (২০) নামের এক শারিরীক প্রতিবন্ধী যুবককে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
আজ সোমবার (২৮ জুন) দুপুরে তাকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত মিরাজ মন্ডল (২০) ঘোড়াঘাট উপজেলার লালমাটি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোড়াঘাট পৌর ছাত্রদল নামে আইডি খুলে অজ্ঞাত নামা আসামীরা সহ গত ২৫ জুন শুক্রবারে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করলে পুলিশ ও মামলার বাদী সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা আইডির ব্যবহারকারী মিরাজ মন্ডল কে খুঁজে বের করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিকৃত ছবি পোস্টসহ আইডি পরিচালনার কথা স্বীকার করে। এ ঘটনায় ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী মন্ডল বাদী হয়ে ছবি বিকৃত, আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন ও প্রধানমন্ত্রীর সম্মানহানীর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে তাকে আটক করে ২৮ জুন সোমবার দুপুরে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা
মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস 