শিরোনাম:
●   দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু ●   জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে ●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ১৪ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » থানা হেফাজতে যুবকের আত্মহত্যা
প্রথম পাতা » অপরাধ » থানা হেফাজতে যুবকের আত্মহত্যা
৩৬৬ বার পঠিত
বুধবার ● ১৪ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

থানা হেফাজতে যুবকের আত্মহত্যা

ছবি : সংবাদ সংক্রান্ত গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: ঝালকাঠি সদর থানা হেফাজতে হেল্পডেক্স কক্ষে আটককৃত মাদকাসক্ত রাজেশ রায় (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যা সারে ৬টায় পড়নের লুঙ্গি সিলিং ফ্যানের সাথে বেঁধে গলায় ফাঁস দিয়েছে বলে থানা পুলিশ ও নিহতের পিতা অমল রায় নিশ্চিত করেছে।
বাবার অভিযোগের ভিত্তিতে তার ছেলে রাজেশ নামের ঐ যুবককে বিকেল সাড়ে ৪ টায় থানায় আনা হয়েছিলো বলে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো.মইনুল হক জানান। ঐ কক্ষে সে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বাবা অমল রায় বলেন, আমার ছেলে রাজেশ রায় অনেক দিন ধরে নেশা করে আসছিল। তাকে সুস্থ করার জন্য আমি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেও চিকিৎসা করিয়েছি। তারপরেও তাকে মাদকের পথ থেকে ফেরানো যায়নি। আজ মঙ্গলবার বিকেলে সে টাকার জন্য ঝগড়ার এক পর্যায়ে আমাকে মারধর শুরু করে। তখন আমি নিজেকে রক্ষায় ৯৯৯ নম্বরে কল দিলে কিছু সময় পর পুলিশ এসে রাজেশ কে আটক করে থানায় নিয়ে যায়। সেখানে রাখার পর সকলের অজান্তে সে আত্মহত্যা করেছে।
আমল রায়ের সাথে থাকা প্রতিবেশি ইকবাল হোসেন জানায়, রাজেশকে থানায় এনে একটা কক্ষে রাখা হয়েছিলো। এ সময় রাজেশের বাবা অমল রায় ওসির রুমে অভিযোগপত্র লিখতেছিলো। আমি তাকে দেয়ার জন্য রুটি ও কলা কিনতে থানার বাইরে যাই। এই সময়ের মধ্যে রাজেশ গলায় ফঁসি দিয়া আত্মহত্যা করে।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান বলেন, পরিবারের অভিযোগ না থানায় এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করার প্রস্তুতি নেয়া হয়েছে। নিহত রাজেশের নামে সদর থানায় পূর্বেও একটি মামলা রয়েছে এবং সেই মামলায় রাজেশের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ছিলো।





আর্কাইভ