শিরোনাম:
●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ২৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » অপরাধ » সিলেটে যুবতীকে ৩ দিন আটকে রেখে গণধর্ষণ : গ্রেফতার-৩
প্রথম পাতা » অপরাধ » সিলেটে যুবতীকে ৩ দিন আটকে রেখে গণধর্ষণ : গ্রেফতার-৩
৩৪৭ বার পঠিত
বুধবার ● ২৪ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে যুবতীকে ৩ দিন আটকে রেখে গণধর্ষণ : গ্রেফতার-৩

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটে এক যুবতীকে (২৩) তিন দিন একটি বাড়িতে আটকে রেখে গণধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষকদের সহায়তার অভিযোগে এক নারীকেও গ্রেফতার করা হয়েছে।

সিলেটে জালালাবাদ থানাধীন নাজিরেরগাঁওয়ে একটি বাড়িতে এ ঘটনা ঘটে। গত ১৯ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত ওই যুবতিকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই যুবতীর বাড়ি ময়মনসিংহে। তিনি থাকনে ঢাকার আজমপুরে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জালালাবাদ থানার অফিসার ইনর্চাজ মো নাজমুল হুদা খানের বরাত দিয়ে জানান- ১৯ আগস্ট রাত ৯টা থেকে ২১ আগস্ট দিবাগত রাত প্রায় ৩ টা পর্যন্ত নাজিরেরগাঁওয়ের জুবায়ের হোসেনের স্ত্রী জুলেখা প্রকাশ জুলির (১৯) ঘরে ভিকটিমকে আটকে রেখে ৭ জন ধর্ষণ করেন। এ কাণ্ডে সহযোগিতা করেন জুলেখা।

এ ঘটনায় ধর্ষিতা যুবতী ঢাকা থানায় অভিযোগ দায়ের করলে সে অভিযোগের ভিত্তিতে ২৩ আগস্ট সিলেটের জালালাবাদ থানায় মামলা (নং-২৪) দায়ের করা হয়। মামলা দায়েরের পর জালালাবাদ থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জুলেখা প্রকাশ জুলি, জুবায়ের হোসেন (২৮) ও জয়নাল মিয়া (৪০)-কে গ্রেফতার করে।

এর মধ্যে জুলেখা প্রকাশ জুলি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার মেরুয়াখলা গ্রামের আবুল কালামের মেয়ে, জুবায়ের হোসেন সুনামগঞ্জ সদর থানার হাছননগর গ্রামরে জুনু মিয়ার ছেলে ও জয়নাল মিয়া সিলেটের জালালাবাদ থানার নাজিরেরগাঁওয়ের আব্দুল মছব্বিরের ছেলে।

মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ ও ভিকটিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করে পুলিশ।





আর্কাইভ