মঙ্গলবার ● ২৩ আগস্ট ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » সিন্দুকছড়ি সড়কে কাঠ বোঝাই ট্রাক উল্টে নিহত-২
সিন্দুকছড়ি সড়কে কাঠ বোঝাই ট্রাক উল্টে নিহত-২
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির গুইমারায় কাঠ বোঝাই ট্রাক উল্টে ২জন নিহত ও ৭জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার ২৩ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে গুইমারার জালিয়াপাড়া-মহালছড়ি সিন্দুকছড়ি সড়কে তৈকর্মা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মানিকছড়ি গচ্ছাবিল এলাকার আলতাফ হোসেনের ছেলে মোঃ রাজু(৩৫) ও আব্দুল কাদেরের ছেলে মো. ইলিয়াছ(৩৭)।
আহতদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ২জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, সকালে কাঠ বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-০৩৩১) মহালছড়ি থেকে ঢাকা যাওয়ার পথে সিন্দুকছড়ি বাজার পার হয়ে তৈকর্মা পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ২জনের মৃত্যু ঘটে।
গুইমারা থানার ওসি মুহম্মদ রশীদ জানান, ট্রাক উল্টে ২শ্রমিক নিহত হয়েছে। আহত চালক ও হেল্পারের চিকিৎসা পরবর্তী কথা বলে দুর্ঘটনার কারণ জানা যাবে।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে 