শিরোনাম:
●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ২৩ আগস্ট ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী »
প্রথম পাতা » ছবি গ্যালারী »
৪০০ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছবি : সংবাদ সংক্রান্ত ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে রাত্রিকালিন ডিউটি করার সময় পাথর বোঝায় ট্রাকের ধাক্কায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। এ ঘটনার ট্রাকের হেলপার ও ঘাতক ট্রাকটি জব্দ করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ আগস্ট) ভোরে ঘোড়াঘাট কারিগরি কলেজ সংলগ্ন নিতাইশাহ মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল/১২০৮ ওমর ফারুক (৩৯) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গুণভরী এলাকার বাসিন্দা। তিনি ঘোড়াঘাট থানায় পুলিশের পিকআপ চালকের দায়িত্বে ছিলেন। অপরদিকে আটক ট্রাক চালক সহকারী বগুড়া সদরের ভাণ্ডারা পাইকার উত্তর পাড়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে হাফিজার রহমান (৩৮)। তিনি নিজেই ট্রাকের মালিক বলে জানা গেছে।

পুলিশ জানায়, দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে রাত্রিকালিন ডিউটি করার সময় দিনাজপুরের দিক থেকে আসা পাথর বোঝায় চট্ট মেট্রো-ট ১১-৭৩৮৪ নং ট্রাকটি নিতাইশাহ মোড়ে আসলে কনস্টেবল ওমর ফারুকসহ সঙ্গীয় ফোর্সরা ডাকাত কবলিত এলাকা হওয়ায় চারদিকে টর্চ লাইট জ্বালাতে থাকে, এমন সময় বিপরীত দিক থেকে আসা ঘাতক ট্রাকটি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। দূর্ঘনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়। পরে ট্রাকের হেলপারকে আটক করে ট্রাকটি জব্দ করা হয়েছে।

এ সময় হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, এ ঘটনায় পলাতক চালক ও আটককৃত ট্রাকের চালক সহকারীর নামে একটি মামলা রুজু করা হয়েছে। নিহত পুলিশ কনস্টেবল ওমর ফারুকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ঘোড়াঘাটে শিক্ষার্থীদের সাথে পুলিশের সচেতনতামূলক সভা

ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলর সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলামের সাথে স্কুল শিক্ষার্থীদের এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ আগষ্ট) দুপুরে ঘোড়াঘাট আর.সি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে এএসপি বলেন, বাল্য বিয়ে থেকে বিরত থাকতে হবে। কোথাও বাল্য বিয়ে হলে সংশ্লিষ্ট থানা অথবা ৯৯৯ নম্বরে জানালে পুলিশ চলে আসবে। সামাজিক যোগাযোগ মাধ্যম সর্তকতার সাথে ব্যবহার করতে হবে। ফেসবুকে অহেতুক শেয়ার কমেন্ট করা থেকে বিরত থাকতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যত তাই তোমারদেরকে দেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। বর্তমানে দেশ এগিয়ে যাচ্ছে! ইন্টারনেট যেমন দেশকে এগিয়ে নিয়েছে, ঠিক তেমনি এর অপব্যবহারে শিক্ষার্থীরা বিপদজ্জনক হয়ে উঠেছে। সেকারণে ইন্টারনেট ব্যবহারে ভালো ও শিক্ষনীয় দিকগুলো গ্রহণ করে খারাপ দিক গুলো বর্জন করতে হবে। ইভটিজিং অথবা যে কোন সমস্যায় পড়লে আমার অথবা ওসির মোবাইল নম্বরে জানাতে পারেন, আমরা দ্রুত এর ব্যবস্থা নেব।

সকলকে সর্তক করে দিয়ে তিনি আরও বলেন, দালালদের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। থানায় সেবা গ্রহণ করতে যেয়ে যেন দালালদের খপ্পরে অথবা সহযোগীতা না নেওয়া হয়।

এ সময় ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর বখত রিমন সহ অনেকে উপস্থিত ছিলেন।

ঘোড়াঘাটে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে একটি আমবাগান থেকে রেজাউল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রেজাউল (৪২) ঘোড়াঘাট পৌরসভার আজাদমোড় এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে।

সোমবার (২২ আগস্ট) সকালে পৌর এলাকার বালুপাড়া গ্রামে আবু তালেবের আমবাগান থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রেজাউল তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঢাকার একটি ভাড়া বাড়িতে থেকে গার্মেন্টসে চাকরি করতো। কিছুদিন পূর্বে তিনি তার স্ত্রীকে বেধর মারপিট করলে তার স্ত্রী নির্যাতন সহ্য করতে না পেরে বাড়িতে চলে আসে। গত ৩/৪ দিন আগে বাড়ির মালিক তার স্ত্রীকে মুঠোফোনে জানায়, তার স্বামী ঘরের ফ্রিজ সহ অন্যান্য জিনিসপত্র বিক্রি করেছে। এদিকে পরিবারের ধারণা তিনি ৩/৪ দিন আগে ঢাকা থেকে ঘোড়াঘাটে এসেছে। তবে বাড়ির কারো সাথে স্বাক্ষাৎ করেননি। গতকাল রবিবার নিহতের ছেলে তাকে রাস্তা দিয়ে হেটে যেতে দেখেছেন।

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, স্থানীয়রা আমবাগানে নিহতের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যের মামলা করেছে। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।





ছবি গ্যালারী এর আরও খবর

প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন

আর্কাইভ