শিরোনাম:
●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ১৭ আগস্ট ২০২২
প্রথম পাতা » অপরাধ » দেশব্যাপী সিরিজ বোমা হামলার আসামি জেএমবি সদস্য ১৭ বছর পর গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » দেশব্যাপী সিরিজ বোমা হামলার আসামি জেএমবি সদস্য ১৭ বছর পর গ্রেফতার
৪৬৮ বার পঠিত
বুধবার ● ১৭ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশব্যাপী সিরিজ বোমা হামলার আসামি জেএমবি সদস্য ১৭ বছর পর গ্রেফতার

ছবি : সংবাদ সংক্রান্ত ময়মনসিংহ প্রতিনিধি :: ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলা মামলার আসামি জেএমবি সদস্য মোঃ আল মাসুমকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতারকৃত মোঃ আল মাসুম ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ডাঃ আব্দুস সালামের ছেলে এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদীনের সদস্য।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে র‌্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (১৫ আগস্ট) মধ্যরাতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বলেন, সিরিজ বোমা হামলা মামলার আসামি জঙ্গি সদস্য মোঃ আল মাসুম কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থান করছেন বলে আমাদের কাছে তথ্য আসে। ওই তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদীন। ওইদিন বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে দেশের ৬৩ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঢাকার ৩৪টি স্থানসহ সাড়ে চারশো স্পটে প্রায় ৫০০ বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই হামলায় নিহত হন দু’জন এবং আহত হয় দুই শতাধিকের বেশি মানুষ। ওই সময় জেএমবি’র সিরিজ বোমা হামলায় দেশের বিভিন্ন থানায় ১৬১টি মামলা হয়।





আর্কাইভ