বুধবার ● ১৭ আগস্ট ২০২২
প্রথম পাতা » অপরাধ » দেশব্যাপী সিরিজ বোমা হামলার আসামি জেএমবি সদস্য ১৭ বছর পর গ্রেফতার
দেশব্যাপী সিরিজ বোমা হামলার আসামি জেএমবি সদস্য ১৭ বছর পর গ্রেফতার
ময়মনসিংহ প্রতিনিধি :: ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলা মামলার আসামি জেএমবি সদস্য মোঃ আল মাসুমকে (৪২) গ্রেফতার করেছে র্যাব-১৪। গ্রেফতারকৃত মোঃ আল মাসুম ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ডাঃ আব্দুস সালামের ছেলে এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদীনের সদস্য।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে র্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (১৫ আগস্ট) মধ্যরাতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বলেন, সিরিজ বোমা হামলা মামলার আসামি জঙ্গি সদস্য মোঃ আল মাসুম কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থান করছেন বলে আমাদের কাছে তথ্য আসে। ওই তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদীন। ওইদিন বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে দেশের ৬৩ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঢাকার ৩৪টি স্থানসহ সাড়ে চারশো স্পটে প্রায় ৫০০ বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই হামলায় নিহত হন দু’জন এবং আহত হয় দুই শতাধিকের বেশি মানুষ। ওই সময় জেএমবি’র সিরিজ বোমা হামলায় দেশের বিভিন্ন থানায় ১৬১টি মামলা হয়।




সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা 