শিরোনাম:
●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ●   কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা
ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ১৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে ভরা বর্ষায় বৃষ্টি নেই : বিপাকে আমন চাষীরা
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে ভরা বর্ষায় বৃষ্টি নেই : বিপাকে আমন চাষীরা
৪৯০ বার পঠিত
রবিবার ● ১৪ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ভরা বর্ষায় বৃষ্টি নেই : বিপাকে আমন চাষীরা

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: বর্ষা শেষের দিকে । শরৎ দুয়ারে।কিন্তু বৃষ্টি নেই। চলছে অনাবৃষ্টির কাল। এতে করে ফেটে যাচ্ছে আমন আবাদী জমি ও বীজতলা। মাঝে মধ্যে হালকা বৃষ্টি হলেও এই বৃষ্টির পানি ফসলের জমির জন্য যথেষ্ট নয়। এতে করে আমনের আবাদ নিয়ে বিপাকে আছেন বিশ্বনাথ উপজেলার কৃষকগন।

অন্যদিকে মে -জুনে উপজেলায় দুই ধাপের বন্যার কারণে আউশ ধানের আবাদ মোটেই সম্ভব হয়নি।বন্যার পানিতে বীজতলা সম্পূর্ণ তলিয়ে যাওয়ায় উপজেলায় আউশের জমি ফসল শুন্য হয়ে পড়ে।এতে করে চাষাবাদকারী কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সে লক্ষ্যে আউশের ক্ষতি পুষিয়ে নিতে এবার উপজেলার কৃষকরা আগাম আমন ধান রোপনে আশায় বুক বেঁধেছিলেন।

কিন্তু বাধসাধে বৃষ্টি।অনেকে পাম্প, সেওত ও অন্যান্য উপকরণ দিয়ে পানি সেচ করে জমি ভিজিয়ে চাষ করলেও বৃষ্টি না থাকায় দিনের প্রচন্ড খরায় সেই চাষযোগ্য জমি শুঁকিয়ে যাচ্ছে।

অন্যদিকে, বাড়লো সারের দাম। চাষীদের অভিযোগ খুচরা বাজারে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির কথা থাকলেও সেটি মানছেন না অনেক খুচরা ব্যবসায়ী। এতে এবার আমন চাষাবাদে বিঘাপ্রতি এক থেকে দেড় হাজার টাকা অতিরিক্ত খরচ হবে। অতিরিক্ত খরচ বাড়ার কারনে ঋণ বাড়ার ঝুঁকি আছে।

সারের দাম বাড়ার পাশাপাশি ডিজেল ও পেট্রোলের দাম বাড়ায় উপজেলার অনেক চাষীরা পাম্প দিয়ে পানি সেচ ও ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ করতে হিমশিম খাচ্ছেন। সব মিলিয়ে এবারের আমন চাষ নিয়ে কৃষকের কপালে চিন্তার ভাঁজ।

এমন পরিস্থিতিতে আমন রোপন করবেন কিনা দ্বিধাদ্বন্দ্বে আছেন কৃষক মমিনুল ইসলাম।তিনি বলেন, বন্যায় আউশ ধানের চাষাবাদ করতে পারিনি। আমন রোপন করতে বৃষ্টি নেই।পাশাপাশি সারের দাম বৃদ্ধি। সব মিলিয়ে লোকসানের ভয়ে আছি আমন লাগোবো কিনা।

আজ সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পাম্পের মাধ্যমে জমিতে পানি সেচ দিয়ে গরু ও ট্রাক্টরে চাষ দিচ্ছেন। কেউ কোদাল দিয়ে জমির আইল,কেউ জমিতে সার ছিটাচ্ছেন, আবার কেউ কেউ চারাও রোপন করছেন। বৃষ্টি কম হওয়ায় এ বছর উপজেলার বেশীর ভাগ জমিতে পানি সেচ দিয়ে আবাদ করতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র ধর বলেন,এ বছর উপজেলায় স্বল্প জীবন কালের ধান ব্যাপক পরিসরে সম্প্রসারণ করা হয়েছে। আমন ধানের অবাধ ও পোকার আক্রমণে যেন কোনো ক্ষতি না হয় বিষয়েও কৃষি অফিস তৎপর রয়েছে।





আর্কাইভ