শিরোনাম:
●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   শ্রমিক বাঁচতে না পারলে উৎপাদনশীলতা কমে যাবে, জাতীয় অর্থনীতির রুগ্নদশা কাটানো যাবেনা ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ২৩ জুন ২০২১
প্রথম পাতা » অপরাধ » রোয়াংছড়িতে ইমাম হত্যার প্রতিবাদে আলেমদের মানববন্ধন
প্রথম পাতা » অপরাধ » রোয়াংছড়িতে ইমাম হত্যার প্রতিবাদে আলেমদের মানববন্ধন
৬১২ বার পঠিত
বুধবার ● ২৩ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোয়াংছড়িতে ইমাম হত্যার প্রতিবাদে আলেমদের মানববন্ধন

--- বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রোয়াংছড়িতে ইমাম মোহম্মদ ওমর ফারুক ত্রিপুরা’কে গুলি করে হত্যার প্রতিবাদে আলেম-মাওলানা’রা মানববন্ধন,স্বারকলিপি প্রদান করেছে। নওমুসলিম ইমাম হত্যাকারীদের ফাঁসি’সহ ৯ দফা দাবীতে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রীর সহযোগীতা চেয়ে স্বারকলিপি দেন। বুধবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পারন করা হয়।
এই কর্মসূচীতে বান্দরবান পৌরসভা এবং সদর উপজেলার বিভিন্ন মসজিদের শতশত আলেম-মাওলানাবৃন্দ অংশ নেয়। পাশা পাশি এ কর্মসূচি’কে একত্মতা প্রকাশ করে বান্দরবানের বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অংশ নেয়। এতে অস্ত্রধারীদের গুলিতে শহীদ হওয়া ইমাম মোহাম্মদ ওমর ফারুকের রহুর মাগফেরাত এবং পরিবারবর্গদের জন্য মোনাজাত করে দোয়া করা হয়।
এসময় কর্মসূচীতে বক্তব্য রাখেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী, বাজার জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক আল মঈন, বনরুপা মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা আবুল কালাম, মাওলানা আহমেদ তৌহিদ, মাওলনা মুজিবুল হক প্রমুখ।
মানববন্ধনের পর আলেম মাওলানা সমাজের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে নওমুসলিম ইমাম হত্যাকারীদের ফাঁসি’সহ ৯ দফা দাবীতে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রীর সহযোগীতা চেয়ে একটি স্বারকলিপি দিয়েছে। দাবীগুলো হলো- ইমাম মোহাম্মদ ওমর ফারুক’কে হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসি নিশ্চিত করা, পাহাড়ে অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসীদের গোষ্ঠীদের নির্মূল করা, শহীদ ইমাম মোহাম্মদ ওমর ফারুকের পরিবারের নিরাপত্তা এবং জীবীকা নির্বাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, শহীদ ইমাম পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা, পাহাড়ী জনপদে বসবাসকারী সকল জনগনের নিরাপত্তায় প্রত্যাহারকৃত সেনাক্যাম্প গুলো পূর্ন:স্থাপন করতে হবে, শহীদ ইমামের প্রতিষ্ঠিত মসজিদটি সুরক্ষার ব্যবস্থা করা, হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত করে তদন্ত রিপোর্ট জাতীর সামনে প্রকাশ করা এবং যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যান্য মুসলিম পরিবারগুলোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বান্দরবান জেলার সকল ইমাম-মুয়াজ্জেন, আলেমদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের তুলাছড়ি আগাপাড়া এলাকায় এশারের নামাজ শেষে বাড়ি ফেরার পথে অস্ত্রধারী সন্ত্রাসীরা ধর্মান্তরিত হওয়া পাহাড়ের জনগোষ্ঠীর এক নওমুসলিম’কে গুলি করে হত্যা করে। নিহতের মুসলিম নাম ওমর ফারুক (৫২)। এ ঘটনায় নিহত ইমাম মোহাম্মদ ওমর ফারুকের স্ত্রী বাদীহয়ে রোয়াংছড়ি থানায় অজ্ঞাত নামা পরিচয়ে ৫ জন’কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।





আর্কাইভ