শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ১৭ জুন ২০২১
প্রথম পাতা » অর্থনীতি » ভারতের পঞ্চম বৃহত্তম রফতানি বাজার বাংলাদেশ
প্রথম পাতা » অর্থনীতি » ভারতের পঞ্চম বৃহত্তম রফতানি বাজার বাংলাদেশ
৫৫৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৭ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের পঞ্চম বৃহত্তম রফতানি বাজার বাংলাদেশ

ভারতের পঞ্চম বৃহত্তম রফতানি বাজার বাংলাদেশ

বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়েছে অনেক আগেই। এবার দ্বিপাক্ষিক বাণিজ্যে তৈরি হলো আরও একটি মাইলফলক। চলতি বছরের প্রথম তিনমাসে ভারতের শীর্ষ রফতানি বাজারের তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। আর ২০২০-২১ অর্থবছরে ভারতীয়দের রফতানি গন্তব্য হিসেবে গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুসারে, এ বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের হিসাবে হংকংয়ে হটিয়ে ভারতের চতুর্থ বৃহত্তম রফতানি বাজার হয়ে উঠেছে বাংলাদেশ। এই তিন মাসে বাংলাদেশের চেয়ে কেবল যুক্তরাষ্ট্র, চীন ও সংযুক্ত আরব আমিরাতে বেশি পণ্য রফতানি করেছে ভারত।

ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুসারে, বার্ষিক হিসাবে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চে বাংলাদেশে ভারতের পণ্য রফতানি ৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ কোটি ডলার।

এই তিন মাসে ভারত যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করেছে ১ হাজার ৫৪১ কোটি ডলারের, চীনে ৫৯২ কোটি ডলারের এবং আমিরাতে ৫৩৪ কোটি ডলারের।

গত বছরের তুলনায় চলতি বছরে জানুয়ারিতে বাংলাদেশে ভারতীয় পণ্য রফতানি ৩৫ দশমিক ১৪ শতাংশ বেড়ে ৯৫ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ১৭ শতাংশ বেড়ে ৯৪ কোটি ডলার এবং মার্চ মাসে একলাফে ৯৩ দশমিক ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২৬ কোটি ডলারে।

অন্যদিকে, ২০২০-২১ অর্থবছরে ভারত বাংলাদেশকে পেয়েছে তাদের পঞ্চম বৃহত্তম রফতানি বাজার হিসেবে। এর আগের অর্থবছরে এই তালিকায় নবম ছিল বাংলাদেশ, অর্থাৎ এক বছরে তাদের উন্নতি হয়েছে চার ধাপ। এসময়ে বাংলাদেশে ভারতে পণ্য রফতানি ১০ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ৯০৯ কোটি ডলারে পৌঁছেছে।

২০২০-২১ অর্থবছরে তালিকার শীর্ষ চারে থাকা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে ভারতীয়রা পণ্য রফতানি করেছে সর্বোচ্চ ৫ হাজার ১৬৩ কোটি ডলারের, চীনে ২ হাজার ১২০ কোটি ডলারের, আমিরাতে ১ হাজার ৬৬৮ কোটি ডলারের এবং হংকংয়ে ১ হাজার ১৫ কোটি ডলারের।



বিষয়: #  #


অর্থনীতি এর আরও খবর

পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
চট্টগ্রামে অত্যাধুনিক উৎপাদন কারখানা নিয়ে গ্রাসহপার বিল্ডিং ম্যাটেরিয়ালস সম্প্রসারিত হলো চট্টগ্রামে অত্যাধুনিক উৎপাদন কারখানা নিয়ে গ্রাসহপার বিল্ডিং ম্যাটেরিয়ালস সম্প্রসারিত হলো
বাজেট স্বপ্নহীন যাত্রার নৈরাশ্যজনক বয়ান বাজেট স্বপ্নহীন যাত্রার নৈরাশ্যজনক বয়ান
মধ্যপাড়া পাথর খনি এক মাস বন্ধের পর উত্তোলন শুরু মধ্যপাড়া পাথর খনি এক মাস বন্ধের পর উত্তোলন শুরু
ঈশ্বরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত ঈশ্বরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত
ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং ভূষণছড়া বাজার শাখার উদ্বোধন ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং ভূষণছড়া বাজার শাখার উদ্বোধন
দোকান ব্যবসায়ীদের সমন্বয় মিটিংএ আলাউদ্দিন আহমেদ দোকান ব্যবসায়ীদের সমন্বয় মিটিংএ আলাউদ্দিন আহমেদ

আর্কাইভ