শিরোনাম:
●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ●   কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা
ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ২৩ জুন ২০২১
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
৬৬৬ বার পঠিত
বুধবার ● ২৩ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল

--- বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা সমাজসেবা অফিসের নৈশপ্রহরী রমজান মিয়াকে শোকজ করা হয়েছে। ভাতাভোগীদের থেকে ঘুষ নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় গত সোমবার (২১ জুন) তাকে শোকজ করা হয়। এর আগে ২০ জুন ভাতাভোগীদের থেকে ঘুষ নেন তিনি।
ভাইরাল ভিডিও চিত্রে দেখা যায়, রমজান মিয়া নৈশপ্রহরী হলেও দিব্যি কর্মকর্তার মতো আচরণ করছেন ভাতাভোগিদের সাথে।
ওই সময় ভাতার বই নিতে আসা লোকজনের কাছে তিনি বিভিন্ন হারে ঘুষ দাবি করেন তিনি। এক পর্যায়ে টাকা লেনদেনের ভিডিও লাইভ প্রচার হয় ফেসবুকে। সমাজসেবা অফিসের বারান্দায় দেখা য়ায়, ভাতাভোগিদের কাছ থেকে টাকা গুনে নিয়ে পকেটস্থ করছেন রমজান।
শোকজ নোটিশে বলা হয়, দেশের নাগরিকদের প্রাপ্য অধিকার প্রদানে অবৈধ পন্থা গ্রহণ করে সরকারি কর্মচারী শৃংখলা পরিপন্থী কাজ করায় তার বিরুদ্ধে কেন বিভাগীয় মামলা করা হবে না- তার লিখিত জবাব তিন তিদের মধ্যে দিতে।
এ বিষয়ে কথা হলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত) আবদুল্লাহ আল-জুবায়ের বলেন, ব্যক্তির অনৈতিক কাজের দায়ে প্রতিষ্ঠান দোষী হতো পারে না। তাকে শোকজ করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জ্যেষ্ঠ কর্মকর্তার বরাবরে লিখা হবে।

এম,পি মোকাব্বির খানের শাশুড়ীর জানাযার নামাজ সম্পন্ন

বিশ্বনাথ :: সিলেট-২(বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান এর ফুফু ও আপন শাশুড়ী মোছাম্মাৎ কদরুন নেছার (৯৫) জানাযার নামাজ মরহুমার নিজ গ্রাম বিশ্বনাথ উপজেলার পশ্চিম চান্দশিরকাপন গ্রামের মসজিদ প্রাঙ্গনে মঙ্গলবার দুপুরে সম্পন্ন হয়েছে। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমার নাতিন জামাই হাফিজ আতিকুর রহমান ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল আহাদ ও জানাযার পূর্বে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমার জামাতা ও আপন ভ্রাতৃস্পুত্র এবং স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খান । জানাজার নামাজে উপস্থিত ছিলেন,সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী,বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির আলী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক,অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, বিশিষ্ট চিকিৎসক ডা: সাকির আহমদ শাহীন, বএলাকার বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবী গোলাব খান, বিলকিছ মিয়া, গোলাম কিবরিয়া, ফারুক আহমদ শহিদ আহমদ, বিশ্বনাথ আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ,বিশ্বনাথ দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আলহাজ ফয়জুর রহমান, বর্তমান সভাপতি মো: কলমদর আলী, মর্নিং ষ্টার একাডেমীর অধ্যক্ষ সায়েফ আহমদ সায়েক, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের , প্রবাসী আওয়ামীলীগ নেতা আব্দুল রোশন চেরাগ আলী, মরহুমার পুত্র নিজাম উদ্দিন ও জসিম উদ্দিন জুনেদ, স্থানীয় ইউপি সদস্য ইউনুস আলী,ফজর আলী,উপজেলা আওয়ামীলীগ নেতা শাখাওয়াত হোসেন সহ বিভিন্ন শ্রেণী ও পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
প্রসংগত স্থানীয় এম,পি মোকাব্বির খানের শ্বাশুড়ী ও আপন ফুফু মোছাম্মাৎ কদরুন নেছা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারনে বিভিন্ন রোগব্যাধিতে ভুগছিলেন । আজ মঙ্গলবার সকাল আট ঘঠিকায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন । মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ৩ কন্যা, নাতি ,নাতিন সহ অসংখ্য স্বজন তিনি ছিলেন বিশ্বনাথ উপজেলার পশ্চিম চাঁন্দশীরকাপন গ্রামের প্রয়াত মজম্মিল আলীর সহধর্মিনী ও বিশ্বনাথ উপজেলা গণফোরামের সাবেক আহবায়ক নিজাম উদ্দিন ও জেলা বিএনপির সাবেক সদস্য জসিম উদ্দিন জুনেদের মাতা। মরহুমা মোছাম্মাৎ কদরুন নেছা ছিলেন অত্যন্ত সহজ সরল ও ধর্মপরায়ন একজন মহীয়সী নারী। যার কারণে প্রবীণ এই নারীর মৃত্যুতে নিজ আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে । আর তাই মরহুমার মৃত্যুর সংবাদ শুনে তাকে একনজর দেখার জন্য স্বজনরা তার বাড়িতে ভিড় জমান।
এদিকে সিলেট ২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত তথ্য মোকাব্বির খানের শ্বাশুড়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এস এম নুনু মিয়া, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোহেল আহমদ চৌধূরী , বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান , বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির আলী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক,অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, বিশ্বনাথ আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ,বিশ্বনাথ দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আলহাজ ফয়জুর রহমান, বর্তমান সভাপতি মো: কলমদর আলী, মর্নিং ষ্টার একাডেমীর অধ্যক্ষ সায়েফ আহমদ সায়েক, বিশ্বনাথ প্রেসক্লাবের বর্তমান সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের , মিজানুর রহমান মিজান, বর্তমান সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনন্জয় বৈদ্য অপু,সহ সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ,কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, কার্যকরী পরিষদ সদস্য শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, নুর উদ্দিন, জামাল মিয়া মো. আবুল কাশেম।





অপরাধ এর আরও খবর

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা
মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস

আর্কাইভ