বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা
কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা
মো. ওমর ফারুক, রাঙামাটি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণ অভ্যুথান দিবস -২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা বুধবার ৫ জুলাই-২০২৬ সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জুলাই গণ অভ্যুথান দিবস -২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন।
এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আওয়ালীন খালেক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রাসেল সরকার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ সুচয়ন চৌধুরী, কাউখালী থানার ওসি মো. এনামুল হক চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. শাহাবুদ্দিন হোসাইন।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব সাবেক মেম্বার, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মো. গিয়াস উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাজ কুমার শীল,উপজেলা সমবায় অফিসার রমা রানী সেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নীতা চাকমা, উপজেলা জণ স্বাস্থ্য সহকারী প্রকৌশলী জিনি চাকমা, উপজেলা মডেল মসজিদ খতিব মাওলানা মো. নুরুল হক, তুলা উন্নয়ন অফিসের প্রতিনিধি মো. সেলিম উদ্দিন সহ উপজেলার প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রতিনিধি বৃন্দ ও স্থানীয় গণ মাধ্যম কর্মীরা।
জুলাই গণ অভ্যুথান দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালে যদি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এই দেশের সাধারণ জনগন এবং ছাত্ররা আন্দোলন না করতো তাহলে কখনোই ফ্যাসিস্ট সরকার পতন হতোনা। এই জুলাই গণ অভ্যুথানে সারা বাংলাদেশে অনেক ছাত্র সাধারণ আপাময় জনগন নিহত হয়েছে আহত হয়। তাদের কে জাতি সারা জীবন স্বরণ রাখবে। তা ছাড়া ২০২৪ ইং এর জুলাই গণ অভ্যুথান বাঙালি জাতি চিরদিন স্বরন রাখবেন বলে সভায় বক্তারা তাদের বক্তব্যে এই মতামত ব্যাক্ত করেন।




প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত 