রবিবার ● ২৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » ছবি গ্যালারী » গত দুইবছর ধরে রাষ্ট্র বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে
গত দুইবছর ধরে রাষ্ট্র বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন মাত্র দুই বছরের মধ্যেই জুলাই - আগস্ট গণঅভ্যুত্থানের মৌল চেতনা থেকে রাজনৈতিক দলসমূহ দূরে সরে এসেছে। জুলাই এর এই অভূতপূর্ব গণজাগরণ - গণ অভ্যুত্থাকে তারা সংকীর্ণ দলীয় গন্ডিতে নিয়ে যাওয়ার প্রতিযোগিতা লিপ্ত হয়েছে। জনগণের এই ঐতিহাসিক অর্জনকে নিজেদের দলীয় বা গোষ্ঠীগত মালিকানার দ্বন্দ্বে পরিনত না করতে সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি বলেন, বৈষম্য বিলোপের ডাক নিয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থান সংঘটিত হলেও গত দুই বছরে রাষ্ট্র উল্টো পথে হাটছে।গত ২৪ মাসে বৈষম্য, বেকারত্ব, কর্মহীনতা,আয়বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে ; না খাওয়া, পুষ্টিহীনতা আরও বেড়েছে।
তিনি বলেন, দেড় কোটি মানুষ এখন গুরুতর খাদ্য সংকটে জর্জরিত। তিনি বলেন, এই পরিস্থিতির পরিবর্তন না হলে বাস্তবে জুলাই এর গণঅভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে
তিনি বলেন, গণঅভ্যুত্থানে জনআকাঙ্ক্ষা অনুযায়ী দেশের গণতান্ত্রিক উত্তরণের রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের কোন বিকল্প নেই।তিনি আশা প্রকাশ করেন যে, সংসদের আগামী অধিবেশনে সংবিধানের অষ্টাদশ সংশোধনী উত্থাপিত হবে এবং জুলাই সনদ বাস্তবায়িত হবে।
শুক্রবার পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় রাজনৈতিক প্রস্তাবনা উত্থাপন করতে যেয়ে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। সেগুনবাগিচায় পার্টির সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মাহমুদ হোসেন, নির্মল বড়ুয়া মিলন, সজীব সরকার রতন, রাশিদা বেগম, ফিরোজ আহমেদ, এড. মাহবুবুল করিম টিপু, সাইফুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, মাহমুদুল হাসান পিপলু, সাইফুর রেজা মামুন, মীর রেজাউল আলম, জসিম রাঢ়ী, ফিরোজ আলী, কেন্দ্রীয় সংগঠক জুঁহ চাকমা, আউয়াল মাহমুদ, জামাল সিকদার, আবু হানিফ, আবুল কালাম আজাদ প্রমুখ।
সভায় পার্টির রাজনৈতিক সাংগঠিক বিষয়াদি নিয়ে আলোচনা করে কতিপয়’ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভার শুরুতে পার্টির দুই শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।




সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা 