শুক্রবার ● ৩ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাষাসংগ্রামী রফিক এই প্রয়াণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
ভাষাসংগ্রামী রফিক এই প্রয়াণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে প্রবীণ ভাষাসংগ্রামী আহমেদ রফিক এর প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশ তার এক কৃতি সূর্য সন্তানকে হারিয়েছে।
তিনি বলেন, আমাদের সাম্যভিত্তিক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণে গত সাত দশক ধরে আহমেদ রফিক অগ্রণী ভূমিকা পালন করেছেন।লেখক ও রবীন্দ্র গবেষক হিসাবে তিনি খ্যাতি অর্জন করেছেন।
তিনি অনেক গুরুত্বপূর্ণ গ্রন্থের রচয়িতা। কিন্তু কোন খ্যাতি বা পুরস্কার তাকে আদর্শচ্যুত করতে পারেনি।মানবিকতা ও নীতির প্রশ্নে তিনি ছিলেন অবিচল ও আপোষহীন।স্বল্পভাষী অহংকারবর্জিত আহমেদ রফিক আগামী অনেকগুলো প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।
বিবৃতিতে তিনি আহমেদ রফিক এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও গুণমুগ্ধদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে 