শুক্রবার ● ৩ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » গণঅধিকার পরিষদ কাউখালী উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন
গণঅধিকার পরিষদ কাউখালী উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন
গণঅধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে কাউখালী উপজেলা আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন এই কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে জেলা আহ্বায়ক কমিটি আশাবাদ ব্যক্ত করেছে।
নবগঠিত কাউখালী উপজেলা আহ্বায়ক কমিটির দায়িত্বশীলগণ : আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ রাসেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম আহ্বায়কবৃন্দ মো. মনির খান, মো. আব্দুল মতিন, চাই সুই উ মারমা, মো. মোক্তার হোসাইন, সদস্য সচিব মো. আলা উদ্দিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাসানুর রহমান সিদ্দিকি, যুগ্ম সদস্য সচিববৃন্দ মো. হাবীবুল্লাহ নয়ন, মো. গোলামুর রহমান, ওমর ফারুক (জাহিদ,শিউলি আক্তার,আরিফুল ইসলাম, সদস্য উচনু মারমা, থুইচিং মং মারমা,মো. মেহেদী, মো. ফয়েজ, মো. কামরুল হাসান, সাইফুল ইসলাম, মো. সজিব, মো. মুরাদ, মো. এনামুল হক ও বাবুল মারমা।
গণঅধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক এম. এ. বাসার এবং সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান নবগঠিত আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা এক যৌথ বিবৃতিতে বলেন, “গণঅধিকার পরিষদ সবসময়ই সাধারণ মানুষের ন্যায়বিচার ও অধিকার আদায়ের সংগ্রামে অবিচল ছিল। নবঘোষিত কাউখালী উপজেলা আহ্বায়ক কমিটি তৃণমূলের শিক্ষার্থী ও যুবসমাজকে সংগঠিত করে গণমানুষের স্বার্থ রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”




ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট 