শিরোনাম:
●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » কৃষি » ঈশ্বরগঞ্জে ফসলি জমিতে ভেকু দিয়ে মাটি কেটে ফসল নষ্ট
প্রথম পাতা » কৃষি » ঈশ্বরগঞ্জে ফসলি জমিতে ভেকু দিয়ে মাটি কেটে ফসল নষ্ট
৭১০ বার পঠিত
সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ফসলি জমিতে ভেকু দিয়ে মাটি কেটে ফসল নষ্ট

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে প্রতিবেশী মুস্তাকিম মিয়া ওরফে মোস্তাদুল হক মিয়ার বিরুদ্ধে। এবিষয়ে থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেয়। মুস্তাকিম মিয়া ওরফে মোস্তাদুল হক মিয়া উপজেলার সদর ইউনিয়নের চরপুবাইল গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে।
কৃষক মোস্তফা কামালের দাবি, তার আমন রোপিত জমির মাটি কাটার ফলে জমি নষ্ট হওয়ার পাশাপাশি রোপিত ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মুস্তাকিম মিয়া ওরফে মোস্তাদুল হক মিয়া বাড়ি বানানোর জন্য প্রতিবেশী মোস্তফা কামালের আমন ধানের ফসলি জমির মাটি জোরপূর্বক ভেকু মেশিন দিয়ে কাটছেন। স্থানীয় আশপাশের লোকজনসহ জমির মালিক মোস্তফা কামাল বাঁধা দিয়েও মাটি কাটা বন্ধ করতে না পেরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিকাটা বন্ধ করে দেয়।
রোপিত আমন ধান নষ্ট করে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার কারণে জমির শ্রেণি পরিবর্তন ও আশপাশের জমিও হুমকির মুখে পড়ছে। এ নিয়ে জমির মালিক ও স্থানীয় লোকজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক ও জমির মালিক মোস্তফা কামালের অভিযোগ, প্রতিবেশী মুস্তাকিম জোর করে তার আমন রোপিত ফসলী জমির মাটি ভেকু দিয়ে কেটে গর্ত করেছে। তিনি বাঁধা দিলেও তা না মেনে জোরপূর্বক মাটি কাটা চালিয়ে যান। পরে থানায় অভিযোগ দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মাটি কাটা বন্ধ করে দেন।
অভিযুক্ত মুস্তাকিম মিয়া ওরফে মোস্তাদুল হক মিয়া বলেন, ৮/৯ বছর পূর্বে মোস্তফা কামালের কাছ থেকে বাড়ি নির্মাণের জন্য ১৫ শতক জমি ক্রয় করেন। এতবছর পার হলেও ওই জমি তিনি লিখে দিতে পারেননি। তাই তিনি মোস্তফা কামালের এই জমিটি দখল করে বাড়ি বানানোর উদ্দেশ্যে মাটি কাটছেন। তবে মাটি কেটে নেয়া ফসলী এই জমি মোস্তফা কামালের কাছ থেকে তিনি ক্রয় করেননি।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রাহমান জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়ে আসছে। দুই পক্ষকে থানায় ডাকা হয়েছে। দুই পক্ষের কাগজপত্র দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ