শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » কাপ্তাই জাতীয় উদ্যানে ৮ ফুট লম্বা অজগর সাপ অবমুক্ত
কাপ্তাই জাতীয় উদ্যানে ৮ ফুট লম্বা অজগর সাপ অবমুক্ত
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যান এলাকার সীতাপাহাড় গহীন অরণ্যে একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটি ৮ ফুট লম্বা এবং এর ওজন ৬.৫ কেজি বলে জানান পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের এসিএফ আবু কাওসার বাপ্পি।
শুক্রবার ১৯ সেপ্টেম্বর বিকাল ৫ টায় এসিএফ আবু কাওসার বাপ্পি, কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন, রাম পাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদার এবং বন বিভাগের কর্মীরা সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে সীতা পাহাড় এলাকায় অবমুক্ত করেন। এসময় বন বিভাগ এবং Wildlife and snake rescue team in Bangladesh (WSRTBD) সদস্যগণ উপস্থিত ছিলেন।
এর আগে গত কাল (১৮ সেপ্টেম্বর ) রাত আনুমানিক ২ টায় রাঙ্গামাটি সদর উপজেলার একটি বাসা বাড়ি থেকে Wildlife and snake rescue team in Bangladesh এর রেস্কিউয়ার টিম অজগর সাপটিকে উদ্ধার করে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
এসময় এসিএফ আবু কাওসার বাপ্পি বলেন,আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বন্যপ্রাণী অবমুক্ত, মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বন্যপ্রাণী ও বন রক্ষা করা অত্যন্ত জরুরি। সকলকে তিনি বন্যপ্রাণী সংরক্ষণ ও সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।




জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন 