মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » দীঘিনালায় অবৈধভাবে বালি উত্তোলনের কারণে জরিমানা
দীঘিনালায় অবৈধভাবে বালি উত্তোলনের কারণে জরিমানা
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :: খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে রাজেন্দ্র ত্রিপুরা (৩০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার ১৯ আগস্ট দুপুরে খবর পেয়ে উপজেলার কবাখালী ইউনিয়নের আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান। এ সময় রাজেন্দ্র ত্রিপুরাকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। তিনি সুধীর মেম্বার পাড়ার জিনাহ ত্রিপুরার ছেলে।
ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, মাইনী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বালি উত্তোলনের যন্ত্রাংশ নষ্ট করে দেওয়া হয়।
তিনি আরও জানান, “অবৈধ বালি উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা 