মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » কলেজ গেইটে মূল সড়কের ওপর মাছ বিক্রি : জনদুর্ভোগ চরমে
কলেজ গেইটে মূল সড়কের ওপর মাছ বিক্রি : জনদুর্ভোগ চরমে
মো. কামরুল ইসলাম রানা :: রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকায় নিয়মিত মাছ বাজার থাকলেও রাঙামাটি-চট্টগ্রাম মুল রোডের পাশে খোলা স্থানে মাছ বিক্রির কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
পথচারী ও স্থানীয়দের অভিযোগ, বাজারের মাছের পানি রাস্তায় গড়িয়ে পড়ে মানুষের পায়ে ও কাপড়ে লাগে, যা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে।
এছাড়া সংকীর্ণ সড়কে মাছ বিক্রির কারণে সিএনজি, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্দিষ্ট বাজারের ভেতরে মাছ বিক্রি করলে এ ধরনের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।
তারা বলছেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
প্রশাসনের কার্যকর পদক্ষেপে শুধু জনসাধারণের স্বস্তি ফিরবে না, বরং যান চলাচলেও স্বাভাবিকতা ফিরে আসবে বলে আশা করছে এলাকাবাসী।




মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা
মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস 