বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » চুয়েটে স্যানিটেশন ফর আরবান লো-ইনকাম কমিউনিটিজ প্রশিক্ষণ কর্মশালা
চুয়েটে স্যানিটেশন ফর আরবান লো-ইনকাম কমিউনিটিজ প্রশিক্ষণ কর্মশালা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ইন্টারন্যাশনাল ট্রেইনিং নেটওয়ার্ক (আইটিএন) এর সহোযোগিতায় দুইদিন ব্যাপী “স্যানিটেশন ফর আরবান লো-ইনকাম কমিউনিটিজ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
আজ ০৭ আগস্ট ২০২৫ চুয়েটের পুরকৌশল বিভাগের সেমিনার রুমে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবং পুরকৌশল বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব রিভার, হারভার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এর পরিচালক অধ্যাপক ড. আসিফুল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের গবেষণা সহকারী জুসান আব্দুল্লাহ।
উল্লেখ্য, কর্মশালায় ছয়টি টেকনিক্যাল সেশন এবং চট্টগ্রাম শহরের হালিশহরস্ত ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ময়দানে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে চুয়েটের পুরকৌশল বিভাগের মোট ৭০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।




যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে
সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা
সময় তারেক রহমানের উপর এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে
ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও হরতাল কার্যক্রম স্থগিত ঘোষণা
জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন
জুঁই চাকমার নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ 