শিরোনাম:
●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ●   কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ●   ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা ●   রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ১২তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটির কল্যাণপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই দোকান পুড়ে ছাই
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ৩১ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ » ট্রাক আটকে চাঁদাবাজির সময় এনসিপির নেতা গ্রেপ্তার
প্রথম পাতা » অপরাধ » ট্রাক আটকে চাঁদাবাজির সময় এনসিপির নেতা গ্রেপ্তার
৫৮৯ বার পঠিত
শনিবার ● ৩১ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাক আটকে চাঁদাবাজির সময় এনসিপির নেতা গ্রেপ্তার

--- রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির টেন্ডারকৃত সেনাকল্যাণ সংস্থার স্ক্র্যাপবাহি ট্রাক আটকে চাঁদাবাজির সময় সেনা ও যৌথ বাহিনীর হাতে এনসিপি নেতা তারিকুল ইসলাম আটক হয়।
জানা গেছে, কিছুদিন আগে বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল (স্ক্র্যাপ) টেন্ডারের মাধ্যমে সংগ্রহ করে সেনাবাহিনীর প্রতিষ্ঠান সেনা কল্যাণ সংস্থা। ২৯ মে-২০২৫ ইংরেজি বৃহস্পতিবার সন্ধ্যার পর টেন্ডারপ্রাপ্ত মালভর্তি (স্ক্র্যাপ) দুটি ট্রাক বড়পুকুরিয়া কয়লাখনি থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। রাত পৌনে ৭টার দিকে ট্রাক দুটি কয়লাখনি-মধ্যপাড়া সড়কের রসুলপুর এলাকায় পৌঁছালে তারিকুলসহ তার অনুসারী ৫০ থেকে ৬০ জন ট্রাক দুটির গতি পথরোধ করে অনুসারীরা চাঁদা দাবী করে। খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারিকুলকে আটক করতে সক্ষম হন। তবে তার সহযোগীরা পালিয়ে যায়।
সেনাকল্যাণ সংস্থার প্রতিনিধি ও লেবার ফোরম্যান মো. আরিফুল ইসলম জানান, সেনাকল্যাণ সংস্থা টেন্ডারের মাধ্যমে বড়পুকুরিয়া কয়লা খনির কিছু স্ক্র্যাপ মালামাল ক্রয় করে। গোপনে জানতে পারি স্ক্র্যাপ ভর্তি ট্রাকগুলো রাস্তায় আটক হওয়ার সম্ভাবনা আছে। তাই বিষয়টি আমি ঘটনার পূর্বেই সেনাকল্যাণ সংস্থাকে জানিয়ে রাখি। যাত্রাপথে সেনাকল্যাণ সংস্থার লোগো লাগানো ট্রাকগুলো রাস্তায় আটকে চাঁদা দাবি করে ৫০-৬০ জনের একটি দল। বৈধ মালামালে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তারা ট্রাক চালকদের জিম্মি করে অন্য রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে ট্রাক উদ্ধারসহ তারিকুল ইসলামকে আটক করে।
এ ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারী ভবানীপুর এলাকার সুরুজ আহম্মেদ বলেন, কয়লা খনি থেকে অবৈধভাবে স্ক্র্যাপ বাইরে যাচ্ছে তথ্যে আমরা ছাত্র-জনতা ও সমন্বয়করা ট্রাক দুটি আটক করি। এতে পতিত সরকারের কিছু লোকজন আমাদের ধাওয়া দেয়। পরে আমরা উপজেলা সংগঠক তারিকুল ইসলামকে ডেকে আনি। সেনাবাহিনী আমাদের কথা না শুনে সংগঠক তারিকুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাকে মুক্তি না দিলে আমরা আন্দোলনের ডাক দিব।
বড়পুকুরিয়া কয়লা খনির জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. জাফর সাদিক বলেন, বৈধ টেন্ডার ছাড়া কোনো ধরনের স্ক্র্যাপ মালামাল খনি থেকে বের হওয়ার সুযোগ নেই। টেন্ডারের মাধ্যমেই সেনাকল্যাণ সংস্থা স্ক্র্যাপ মালামাল কিনেছে, যা খনি সংশ্লিষ্ট প্রতিটি দপ্তর অবগত আছে।
বড়পুকুরিয়া কয়লাখনিতে দায়িত্বে থাকা সেনা কল্যাণ সংস্থার প্রতিনিধি আরিফুল ইসলাম বাদী হয়ে ১৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামি করে ৩৪১/৩৮৪/৩৮৫/১০৯/৩৪,ধারায় পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং- ১৯ তাং ৩০/০৫/২০২৫ ইং।আটককৃত তারিকুলকে আসামি করে দিনাজপুর জেল হাজতে প্ররন।
আটককৃত ব্যক্তি জাতীয় নাগরিক পাটি এনসিপি’র পরিচয় দানকারী পার্বতীপুরের আঞ্চলিক নাগরিক কমিটির মুখ্য-সংগঠক শিক্ষানবিশ আইনজীবী, মোঃ তারিকুল ইসলাম (৩৯), পিতা-মৃত মাহমুদুল সরকার,পশ্চিম রাজাবাসর পার্বতীপুর, জেলা-দিনাজপুর এর স্থায়ী বাসিন্দা।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।





অপরাধ এর আরও খবর

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা
মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস

আর্কাইভ