শিরোনাম:
●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ২৬ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মিরসরাইয়ে ৩০ কেজি গাঁজা ও ১শত বোতল ফেনসিডিল সহ দুই যুবক আটক
প্রথম পাতা » অপরাধ » মিরসরাইয়ে ৩০ কেজি গাঁজা ও ১শত বোতল ফেনসিডিল সহ দুই যুবক আটক
৩১৫ বার পঠিত
সোমবার ● ২৬ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে ৩০ কেজি গাঁজা ও ১শত বোতল ফেনসিডিল সহ দুই যুবক আটক

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে ৩০ কেজি গাঁজা ও একশ বোতল ফেনসিডিলসহ ২ যুবককে আটক করেছে র‌্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়।

শনিবার ২৪ মে রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সরকারটোলা গ্রামের মাহী এন্টারপ্রাইজের সামনে অস্থায়ী চেকপোস্টে তাদের আটক করা হয়।

এদিকে রবিবার ২৫ মে দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

আটকরা হলেন-বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জামালপুর গ্রামের কাজী বাড়ীর মো. সোহেলের ছেলে সাহেদ নয়ন (২০) এবং হিঙ্গুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব মেহেদীনগর গ্রামের মাহমুদ আলী মিস্ত্রি বাড়ির রবিউল হোসেনের ছেলে আরমান হোসেন (২০)।

র‌্যাব জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সরকারটোলা গ্রামের মাহী এন্টারপ্রাইজের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়।
এসময় চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক একটি মিনি পিকআপকে থামার সংকেত দিলে গাড়ি থেকে দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে। পরে পিকআপটি তল্লাশি করে দুটি বস্তার ভেতর থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। এছাড়া ১৫টি পলিথিন থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প দামে গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে চট্টগ্রাম শহরের মাদক ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করে আসছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

যোগাযোগ করা হলে মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ফেনসিডিল ও গাঁজাসহ আটক দুজনকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৭। তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন র‌্যাব-৭ চট্টগ্রামের ডিএডি সুরুজ্জামান।
ওসি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





অপরাধ এর আরও খবর

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা
মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস

আর্কাইভ