মঙ্গলবার ● ২৭ মে ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » কাপ্তাইয়ে আশিকার এমপাওয়ারমেন্ট প্রজেক্টের ইনসেপশন ওর্য়াকশপ অনুষ্ঠিত
কাপ্তাইয়ে আশিকার এমপাওয়ারমেন্ট প্রজেক্টের ইনসেপশন ওর্য়াকশপ অনুষ্ঠিত
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাইয়ে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর (Enhancing Marzinalised People’s with Equity,Rights, Mentorship and Engagement For Nation building and Transformation) ‘EMPOWERMENT’প্রজেক্ট ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) উপজেলা হলরুম “কিন্নরী”তে আশিকা(রাঙামাটি)’র প্রকল্প বাস্তবায়নে ও জিএফ এ কনসাল্টিং গ্রুপের কারিগরি সহযোগিতায় এবং সিভিক এনগেজমেন্ট ফান্ডের অর্থায়নে এই ওয়ার্কসপের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী মোঃ রুহুল আমিন।
এ সময় তিনি বলেন,আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট গ্রামীন তৃণমূলে কিশোর কিশোরী,বাল্যবিবাহ,স্বাস্থ্য সচেতনতা,পারিবারিক সহিংসতা ইত্যাদি বিষয়ে কাজ করছে। এ সময় তিনি আরে বলেন, এ বিষয়ে শুধু যে এনজিওগুলো কাজ করবে এটা না আমাদেরকেও এসকল বিষয়ে পারস্পারিক সচেতন হতে হবে । আমরা তাদেরকে আরো বৃহৎভাবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। আশিকার (এস এমটি) মনিটরং অফিসার রত্ন জ্যোতী চাকমা’র উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি থোয়াই অং মারমা ,রূপসী কাপ্তাই নির্বাহী সম্পাদক কাজী মোশারফ হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন,হেডম্যান অরুণ তালুকদার,এনজিও সমন্বয়কারী বিজয় মারমা প্রমুখ । প্রকল্প পরিচিতি ও উপস্থাপন করেন অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার দীধিতি চাকমা। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আশিকার প্রজেক্ট ম্যানেজার বিপ্লব চাকমা।
এ সময় তিনি বলেন,আশিকার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট (EMPOWERMENT) প্রজেক্টের মাধ্যমে কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে সিএসও, সিবিও এবং সিসিএমদের নিয়ে সহযোগিতা অংশীদারিত্ব বিষয়ক নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা, লিঙ্গভিত্তিক সহিংসতা, মানব পাচার,বাল্যবিবাহ মাসিক স্বাস্থ্যবিধি,মানব সম্পদ ও আর্থিক ব্যবস্থাপনা,জেন্ডার,যৌন হয়রানি বিরোধী,ডুনোহার্ম তথ্য অবমুক্তকরন বিষয়ের উপর কাজ নানা ধরনের কাজ করবে।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু 