শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ২৬ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মিরসরাইয়ে ৩০ কেজি গাঁজা ও ১শত বোতল ফেনসিডিল সহ দুই যুবক আটক
প্রথম পাতা » অপরাধ » মিরসরাইয়ে ৩০ কেজি গাঁজা ও ১শত বোতল ফেনসিডিল সহ দুই যুবক আটক
৩২৪ বার পঠিত
সোমবার ● ২৬ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে ৩০ কেজি গাঁজা ও ১শত বোতল ফেনসিডিল সহ দুই যুবক আটক

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে ৩০ কেজি গাঁজা ও একশ বোতল ফেনসিডিলসহ ২ যুবককে আটক করেছে র‌্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়।

শনিবার ২৪ মে রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সরকারটোলা গ্রামের মাহী এন্টারপ্রাইজের সামনে অস্থায়ী চেকপোস্টে তাদের আটক করা হয়।

এদিকে রবিবার ২৫ মে দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

আটকরা হলেন-বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জামালপুর গ্রামের কাজী বাড়ীর মো. সোহেলের ছেলে সাহেদ নয়ন (২০) এবং হিঙ্গুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব মেহেদীনগর গ্রামের মাহমুদ আলী মিস্ত্রি বাড়ির রবিউল হোসেনের ছেলে আরমান হোসেন (২০)।

র‌্যাব জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সরকারটোলা গ্রামের মাহী এন্টারপ্রাইজের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়।
এসময় চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক একটি মিনি পিকআপকে থামার সংকেত দিলে গাড়ি থেকে দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে। পরে পিকআপটি তল্লাশি করে দুটি বস্তার ভেতর থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। এছাড়া ১৫টি পলিথিন থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প দামে গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে চট্টগ্রাম শহরের মাদক ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করে আসছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

যোগাযোগ করা হলে মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ফেনসিডিল ও গাঁজাসহ আটক দুজনকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৭। তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন র‌্যাব-৭ চট্টগ্রামের ডিএডি সুরুজ্জামান।
ওসি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





অপরাধ এর আরও খবর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা

আর্কাইভ