শনিবার ● ২৪ মে ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » চুয়েটে “জ্বালানি সুবিচারে বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
চুয়েটে “জ্বালানি সুবিচারে বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এবং জ্বালানি ও সামাজিক সুবিচার ফোরাম এর সহোযোগিতায় “জ্বালানি সুবিচারে বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ মে শনিবার ২০২৫ দুপুর সাড়ে ৩টয়ি চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর এবং পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল।
এতে গেষ্ট অব অনার ছিলেন চুয়েট, ইউএসটিসি এবং রুয়েট-এর সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এতে কী-নোট স্পিকার ছিলেন বিশিষ্ট জ্বালানি বিশেষজ্ঞ, কনজিউমার এসোসিয়েশন বাংলাদেশ এর এনার্জি এডভাইজার ও ডেফোডিল ইউনিভার্সিটি এর প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. এম. শামসুল আলম এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সেমিনারে সভাপতিত্ব করেন গবেষণা এবং সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান।
সভায় বক্তারা বলেন, সবক্ষেত্রে জ্বালানি সুবিচার নিশ্চিত করতে হবে। জ্বালানি বন্টনের ক্ষেত্রে সাম্য ও ন্যায্যতা বজায় রাখতে হবে। অধিকার আদায়ের জন্য সচেতনা গড়ে তুলতে হবে। এজন্য যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অন্যথায় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হবে। ভবিষ্যত প্রজন্ম বিপদগ্রস্ত হবে।




জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন 