শিরোনাম:
●   কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় ●   জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ●   রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ●   শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ●   ‘সাইফুল হক : যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   খাগড়াছড়িতে উল্টো রথযাত্রায় শেষ হলো ●   গত দুইবছর ধরে রাষ্ট্র বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে ●   ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি ●   সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমা স্পর্শ করলেও বন্যার ঝুঁকি নেই : পাউবো ●   ইউকে ম্যানেজমেন্ট কলেজ এর ১০ বছর পূর্তি উদযাপন ●   খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন ●   রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার ●   দাখিল পরীক্ষার ফল নিয়ে শঙ্কায় শিক্ষার্থীর আত্মহত্যা ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু ●   জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে ●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ২৪ মে ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ফটিকছড়ির কাঁঠালের কদর সারাদেশে
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ফটিকছড়ির কাঁঠালের কদর সারাদেশে
১৯০ বার পঠিত
শনিবার ● ২৪ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফটিকছড়ির কাঁঠালের কদর সারাদেশে

--- মোহাম্মদ রফিকুল ইসলাম, ফটিকছড়ি :: চট্টগ্রামের ফটিকছড়ির হাটবাজার ও গাছে গাছে শোভা পাচ্ছে পুষ্টিগুণ সমৃদ্ধ জাতীয় ফল কাঁঠাল। এ কাঁঠালের কদর রয়েছে সারাদেশে। তবে এবার কাঁঠালের ফলন কম হয়েছে বলে জানান চাষিরা।

উপজেলার বিভিন্ন হাট বাজারের মধ্যে জমজমাট বিক্রি চলছে বারি১, বারি২, খাজা, দোসরা, গালা জাতের কাঁঠাল। বাজারে কাঁঠালের মৌসুম শুরুর সাথে ক্রয় বিক্রয় শুরু হয় বলে জানান চাষিরা। এখানকার কাঁঠাল মিষ্টি রসালো ও স্বাদে অতুলনীয় হওয়ায় এর কদরও রয়েছে বেশ ভালো। তাই স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।
নানা প্রতিকূলতা উপেক্ষা করে স্থানীয় কৃষকরা এলাকায় বাণিজ্যিকভাবে কাঁঠাল চাষ করে অর্থনীতিতে যথেষ্ট ভূমিকা রেখে চলেছে। এদিকে এ বছর আগাম বৃষ্টি না হওয়ায় ফলন কম আর কাঁঠালের আকার ছোট হওয়ায় লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছেন বাগানমালিক ও মৌসুমি কাঁঠাল ব্যবসায়ীরা।
মৌসুমের শুরুতে বৃষ্টির দেখা না পাওয়ায় কাঁঠালের ফলনে এ বিপর্যয় বলে মনে করছেন বাগানমালিকেরা।তাছাড়া কাঠাল গাছ কেটে ঘরের ফার্নিচারসহ বিভিন্ন কাজে ব্যবহার করার কারণে কাঁঠাল গাছ এর সংখ্যা কমে যাচ্ছে।
ফটিকছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের তথ্য বলছে, উপজেলায় ১২শত ৮৫ হেক্টর জমিতে কাঁঠালের বাগান রয়েছে।
এ ছাড়া এলাকার প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় কাঁঠাল গাছ রয়েছে।

উপজেলার হেয়াকো, বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, পাইন্দং ইউপির ডলু, কাঞ্চননগর ইউপির বাইরে খিরামসহ কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে বাগান ছাড়াও পুকুর পাড়, বাড়ির আঙ্গিনায় কাঁঠালের ফলন। কাঁঠালের সুমিষ্ট ঘ্রাণে চারদিক এখন মৌ মৌ গন্ধে ভরপুর। কাঁঠাল চাষিরা জানান গাছে ফলন দেখা গেলেও গত বছরের তুলনায় কম। গতবছর যেভাবে বাম্পার ফলন হয়েছে এবার তেমন হয়নি।
ফলন বিপর্যয়ের জন্য প্রকৃতির বিরূপতাকেই দায়ী করেছেন কৃষকেরা।

বাংলা পাড়া এলাকার কৃষক মো. আবদুল মুনাফ বলেন, বাড়ি সংলগ্ন পুকুর পাড়, খোলা জায়গায় তার ১৫টি কাঁঠাল গাছ রয়েছে। প্রতিটি গাছে ২০- ৫০টির কাঁঠাল এসেছে। তবে অন্য বছরের চাইতে এবার গাছে অনেক কাঁঠাল কম এসেছে বলে জানায়। ইসমাইল হোসেন বলেন, গত বছরের তুলনায় এবার গাছে খুব কমই কাঁঠাল এসেছে। গাছে প্রচুর কাঁঠালের মুকুল আসলে দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে তা প্রায় ঝরে গেছে। নারায়ণহাট এলাকার কাঁঠাল বাগানের মালিক মো. হোসেন জানান, গতবছরের তুলনায় এবার কাঁঠালের ফলন কম হয়েছে। বাগান পরিচর্যা করার খরচ অনেক বেশি ফলে চরম লোকসান পোহাতে হবে।

দাঁতমারা কৃষি উপসহকারী হেলাল উদ্দিন বলেন, এবছর বৃষ্টি কম হওয়ায় ফলন কম হয়েছে। তাছাড়া গাছ কেটে নতুন বাগান সৃজন না করায় কাঁঠালের ফলনের পরিমাণ কমে যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, এখানকার টিলা ভূমিতে কাঁঠালের ভাল ফলন হয়। এ বছর কাঁঠালের ফলন কম হলেও তুলনামূলকভাবে খারাপ নয় বলে জানান তিনি।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন

আর্কাইভ