বৃহস্পতিবার ● ১৫ মে ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাঙ্গুনিয়ায় ৯২তম স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্ধোধন
রাঙ্গুনিয়ায় ৯২তম স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্ধোধন
রাঙ্গুনিয়ায় :: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৯২তম স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি কামরুল হাসান বলেন, স্কাউটিংয়ের মাধ্যমের আলোকিত ভবিষ্যত গড়তে হবে। স্কাউটিং আদর্শ চরিত্র গঠনে সহাযক ভূমিকা রাখতে সক্ষম। যোগ্য নাগরিক গড়ে তুলতে স্কাউটিংয়ের বিকল্প নেই। মাদক,ইভটিজিং ও কিশোর অপরাধ রোধে স্কাউটিং অত্যন্ত জরুরী।
বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় ও রাঙ্গুনিয়া উপজেলা স্কাউটসের ব্যবস্থাপনায় ১৫ মে বৃহস্পতিবার চন্দ্রঘোণা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাঁচদিন ব্যাপী স্কাউটস ইউনিট লিডার বেসিক আবাসিক কোর্স শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কোর্স লিডার আনন্দ কুমার বড়ুয়া এএলটি। কোর্সের প্রশিক্ষক উডব্যাজার মোঃ রাহাত উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক পরিদর্শক ও কমিশনার সুমন শর্মা, চন্দ্রঘোণা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন।
উপস্থিত ছিলেন প্রশিক্ষক সজল বড়ুয়া,আশীষ বৈদ্য,সালমা ইসলাম,মেহবুব ই ফাতেমা,হারুন সিকদার।
উল্লেখ্য বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় ও রাঙ্গুনিয়া উপজেলা স্কাউটসের ব্যবস্থাপনায় ওরিয়েন্টেশন কৃত ৪০ জন উপজেলার বিভিন্ন স্কাউটস ইউনিট লিডারদের অংশগ্রহণে পাঁচদিন ব্যাপী আবাসিক প্রশিক্ষণ ১৫ মে হতে ১৯ মে পর্যন্ত উক্ত বেসিক কোর্স অনুষ্ঠিত হচ্ছে।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 