শিরোনাম:
●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা
ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ১৫ মে ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটিতে এনসিবির সাংবাদিকদের সাথে মতবিনিময়
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটিতে এনসিবির সাংবাদিকদের সাথে মতবিনিময়
২৮২ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৫ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে এনসিবির সাংবাদিকদের সাথে মতবিনিময়

--- সংবাদ বিজ্ঞপ্তি :: রাঙামাটি পার্বত্য জেলার বনরূপা এলাকায় অবস্থিত “আমার বাড়ি রেস্তোরাঁ”য় আজ ১৫ মে-২০২৫ বৃহস্পতিবার সকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিবি) র উদ্যোগে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভা শুধু সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ নয়, বরং এটি ছিল পার্বত্য অঞ্চলের রাজনৈতিক বাস্তবতা, বৈষম্য, উন্নয়ন, সম্প্রীতি, এবং জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক গঠনমূলক ও বিশ্লেষণধর্মী আলাপচারিতার ক্ষেত্র।
এই গুরুত্বপূর্ণ আয়োজনে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের (পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার) অঞ্চল তত্ত্বাবধায়ক ইমন সৈয়দ। তাঁর সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে নবগঠিত সার্চ কমিটির সদস্যরা, যারা রাঙামাটিতে সংগঠনের ভিত্তি মজবুত করতে এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে সক্রিয়ভাবে কাজ করছেন।
সভায় উপস্থিত ছিলেন, সরওয়ার আলম ও কলিন চাকমা (সংগঠক, শ্রমিক উইং), এবং সার্চ কমিটির সদস্যগণ যথাক্রমে মোঃ ইমাম হোছাইন ইমু, বিপিন চাকমা, জাকির হোসেন চৌধুরী, উজ্জ্বল চাকমা, শহীদুল ইসলাম, প্রিয় চাকমা, মোঃ শাকিল এবং সায়েদা ইসলাম সাদিয়া সহ আরও অনেক সক্রিয় রাজনৈতিক কর্মী এবং স্থানীয় নেতৃত্ববৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভার সূচনায় ইমন সৈয়দ বলেন, “একটি সৎ, সাহসী ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া কোনো গণতান্ত্রিক রাষ্ট্র প্রকৃত অর্থে স্থিতিশীল হতে পারে না। সাংবাদিকগণ শুধু সংবাদ পরিবেশকের ভূমিকায় নন, তারা সমাজ বদলের অন্যতম চালিকাশক্তি। তাঁদের কলম যেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তোলে, তেমনি সত্য এবং ন্যায়কে তুলে ধরেও সমাজকে পথ দেখায়।” তিনি সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, যাঁরা সময় নিয়ে এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
সভায় নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়, বিশেষ করে পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের অবহেলা, উন্নয়ন বৈষম্য, পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে সম্পর্কের জটিলতা এবং এই সংকট কাটিয়ে কিভাবে সম্প্রীতির ভিত্তিতে ঐক্য গড়ে তোলা যায়, তা নিয়ে নেতৃবৃন্দ তাদের অভিমত প্রকাশ করেন। বক্তারা বলেন, রাঙামাটি ও আশেপাশের এলাকায় এক শ্রেণির রাজনৈতিক দল তাদের দীর্ঘ শাসন ও প্রভাব খাটিয়ে এ অঞ্চলে একরকম ‘নেতৃত্বের দখলদারি’ চালিয়েছে, যেখানে সাধারণ মানুষের অধিকার ও কথা চাপা পড়ে গেছে। জাতীয় নাগরিক পার্টি সেই শাসনব্যবস্থার বিকল্প হিসেবে উঠে আসছে, যাদের লক্ষ্য হচ্ছে পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল মানুষের সম্মান, অধিকার ও উন্নয়ন নিশ্চিত করা।
সভার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল নতুন গঠিত সার্চ কমিটির পরিচিতি। নেতৃবৃন্দ জানান, এই কমিটি আগামী ২০ দিনের মধ্যে রাঙামাটিতে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে। সার্চ কমিটির সদস্যরা স্থানীয়ভাবে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব খোঁজে বের করবেন, এবং নীতি, আদর্শ ও কার্যক্ষমতা বিবেচনায় নিয়ে সংগঠনের ভবিষ্যৎ রূপদানের জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলবেন। এই কমিটির কর্মপন্থা, ভবিষ্যৎ কর্মসূচি এবং সাংগঠনিক রূপরেখা সাংবাদিকদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
পাহাড়ি বাংগালী এ দুই শ্রেণির মানুষের মাঝে অহেতুক বিভেদ ও বৈরিতা তৈরি করে কিছু রাজনৈতিক শক্তি তাদের ফায়দা লুটেছে। জাতীয় নাগরিক পার্টি এই বিভেদের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। নেতৃবৃন্দ জানান, “আমরা বিশ্বাস করি, সম্প্রীতির বাংলাদেশে সব জাতিগোষ্ঠীর মানুষ সম্মানের সাথে বাঁচবে, কাজ করবে, নেতৃত্ব দেবে।”
সভায় ইমন সৈয়দ বলেন, “আমরা আওয়ামী লীগ ও তাদের দোসরদের একনায়কতন্ত্র, দমননীতি এবং স্বৈরতান্ত্রিক কর্মকাণ্ড থেকে মুক্তির জন্য এক বিকল্প রাজনীতি গড়ে তুলছি। কিন্তু আমাদের দলে আওয়ামী লীগ ছাড়া সকল শ্রেণি-পেশার মানুষের জন্য দরজা খোলা। আমরা আহ্বান জানাই আপনারা আসুন, যুক্ত হোন, এক নতুন বাংলাদেশ নির্মাণে অংশ নিন।” তিনি বলেন, “আমাদের ভুল হলে তা তুলে ধরুন। কিন্তু সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের বাইরে গিয়ে যেন কোনো বিভ্রান্তি না ছড়ায়।”
সাংবাদিকদের উদ্দেশে বিশেষভাবে আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা সমাজের আয়না। আপনাদের লেখনী যেন মানুষের মনের ভাষা হয়, সমাজের সমস্যার দর্পণ হয়। আপনারা নির্ভয়ে সত্য বলুন—আমরা থাকবো আপনাদের পাশে। জাতীয় নাগরিক পার্টি সাংবাদিকদের বাকস্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং সংবাদ প্রকাশের স্বাধীনতায় সম্পূর্ণ বিশ্বাস করে।”
সভায় আরও আলোচনা হয় পার্বত্য শান্তিচুক্তি নিয়ে যার বাস্তবায়ন নিয়ে নানা প্রশ্ন আছে, ভিন্ন মত রয়েছে। নেতৃবৃন্দ বলেন, চুক্তির মূল উদ্দেশ্য ছিল শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা, কিন্তু বাস্তবায়নের প্রক্রিয়ায় বারবার রাজনৈতিক হস্তক্ষেপ এবং পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ কোনো সুফল পায়নি। জাতীয় নাগরিক পার্টি এই চুক্তির পূর্ণ পর্যালোচনা ও বাস্তবায়নের স্বচ্ছতা নিয়ে নতুন করে ভাবতে চায়।
সভা শেষে সাংবাদিকরা তাঁদের মতামত তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও সভার আয়োজনের আহ্বান জানান। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সাংবাদিকদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা হবে এবং সংগঠনের প্রতিটি কর্মসূচি সংবাদমাধ্যমের সাথে ভাগাভাগি করা হবে।
সভা শেষে নেতৃবৃন্দ সাংবাদিকদের শ্রদ্ধাভরে ধন্যবাদ জানান এবং বলেন, “আপনারাই সমাজের চোখ-কান। আমরা চাই আপনারা আমাদের ভুল দেখান, গঠনমূলক সমালোচনা করুন এবং সত্য-ন্যায়ের পক্ষে কলম চালান।”





ছবি গ্যালারী এর আরও খবর

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে

আর্কাইভ