শিরোনাম:
●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ৬ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ » হাঁস নিয়ে কথা কাটাকাটির জেরে বৃদ্ধকে গলাটিপে হত্যা
প্রথম পাতা » অপরাধ » হাঁস নিয়ে কথা কাটাকাটির জেরে বৃদ্ধকে গলাটিপে হত্যা
৭৩৫ বার পঠিত
মঙ্গলবার ● ৬ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাঁস নিয়ে কথা কাটাকাটির জেরে বৃদ্ধকে গলাটিপে হত্যা

--- মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে গৃহপালিত হাঁস নিয়ে কথা কাটাকাটির জেরে এক বৃদ্ধকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিবেশী মো. জাকারিয়া জাহেদ নামের এক যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার ০৬ মে বেলা ১১টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের শেখ হামিদ মুহুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ফজলুল করিম (৭০) ওই বাড়ির শেখ আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গৃহপালিত হাঁসের মালিকানা নিয়ে পাশের বাড়ির ফয়েজ উল্লাহর ছেলে মো. জাকারিয়া জাহেদের সঙ্গে ফজলুল করিমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাকারিয়া ক্ষিপ্ত হয়ে ফজলুল করিমকে কিলঘুষি মেরে গলাটিপে ধরলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ফজলুল করিমের ছোট ভাই বজলুল করিম বলেন, দুই দিন আগে জাকারিয়া আমার ভাইয়ের ৪-৫টি হাঁস নিয়ে যায়। মঙ্গলবার সকালে তাকে হাঁসের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি ক্ষিপ্ত হয়ে আমার ভাইয়ের ওপর চড়াও হয়। কিলঘুষি ও গলাটিপে আমার ভাইকে মেরে ফেলেছে। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
অভিযুক্ত জাকারিয়া জাহেদের মুঠোফোনে একাধিকবার কল করেও সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, হাঁস নিয়ে কথা কাটাকাটির জেরে এক বৃদ্ধকে গলা টিপে হত্যার খবর পেয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। তবে অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।





অপরাধ এর আরও খবর

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা
মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস

আর্কাইভ