শিরোনাম:
●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ●   কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ●   ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা ●   রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ১২তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটির কল্যাণপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই দোকান পুড়ে ছাই
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে অপহরণ মামলার আসামি গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে অপহরণ মামলার আসামি গ্রেফতার
২৩২ বার পঠিত
রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে অপহরণ মামলার আসামি গ্রেফতার

---উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় অপহরণের দুই ঘণ্টার মধ্যেই অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং প্রধান অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাৎক্ষণিক ও কার্যকর এই অভিযানে এলাকাজুড়ে স্বস্তি ফিরেছে।
থানায় দায়েরকৃত এজহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ১৫ বছর বয়সী এক শিক্ষার্থী তার খালাতো ভাই ইমন মিয়াকে নিয়ে অটোরিকশাযোগে ঈশ্বরগঞ্জ বাজারে কেনাকাটার উদ্দেশ্যে রওনা হয়। তারা ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে নামার সঙ্গে সঙ্গেই চরশিহারী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রাসেল মিয়া (৩১) তাদের গতিরোধ করে। এসময় রাসেল মিয়া ইমনকে ভয়ভীতি দেখিয়ে তার খালাতো বোনকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
ঘটনার পর ইমন দ্রুত পরিবারকে জানালে, অপহৃত শিক্ষার্থীর মা ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমানের নির্দেশনায় পুলিশ অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা সদর উপজেলার লক্ষিগঞ্জ নামক স্থানে মাহিয়া এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে থেকে অপহরণকারী রাসেল মিয়াকে গ্রেফতার এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, “অভিযোগ পাওয়ার দুই ঘণ্টার মধ্যেই আমরা অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। প্রধান আসামি রাসেল মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। নারী ও শিশুদের নিরাপত্তায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।”

ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামার বিক্ষোভ
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহবানে ৫ দফা দাবিতে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ইত্তফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের সামনে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলামের ৫ দফা দাবিগুলো হলো, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গণহত্যার বিচার। বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল। ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যাগ ও ওয়াকফ আইন বাতিল। ফিলিস্তিন দখলদার মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা।
সমাবেশে বক্তারা বর্তমান সরকারকে উদ্যেশ্য করে বলেন, আপনি নোবেল বিজয়ী। আপনি আমাদের বাংলাদেশের গর্ব। এটাই এতো দিন বিশ্বাস করে আসছিলাম। এখন অন্য একটি বিষয় দেখতেছি। আমরা ড. ইউনুস সরকারকে উদ্যেশ্য করে বলতে চাই। আপনি নোবেল যাদের কাছ থেকে পেয়েছেন, আপনি এখন তাদের সরকার? আপনি মুসলমানদের রাষ্ট্রের সরকার। আপনি পশ্চিমাদের সরকার নয়। আপনি পশ্চিমাদের কালচার বাংলাদেশে চাপিয়ে দিবেন, তা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নিবে না। প্রয়োজনে বাংলাদেশের মুসলমানদের তাজা রক্ত রাজপথে দিয়ে শেখ হাসিনার মত আপনাকেও বিতাড়িত করা হবে। এ সময় বক্তারা অবিলম্বে তাঁদের দাবিগুলো বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
সমাবেশে ইত্তেফাকুল উলামার উপদেষ্টা বাইতুল কোরআন মাদরাসার মুহতামিম হাফেজ আহম্মদ আলী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও হেফাজতে ইসলাম নেতা জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদরাসার মুহতামিম মুফতী মাহমুদুল হক আযীযী, ইসলামি আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও হেফাজত নেতা মাওলানা ওবায়েদুল হক, উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি আহসান উল্লাহ কাসেমী, খেলাফত মজলিস ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মুফতী ওয়ালী উল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা সমন্বয়ক হাসানুর রহমান সজিব সহ ইত্তেফাকুল উলামা ও হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশের আগে উপজেলা মার্কাজ মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ইত্তেফাকুল উলামা ও হেফাজতে ইসলামেরর উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





অপরাধ এর আরও খবর

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা
মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস

আর্কাইভ