বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » কাপ্তাইয়ে সুইডেন শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি
কাপ্তাইয়ে সুইডেন শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি
রাজু :: কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে রাঙামাটির কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চট্টগ্রাম-কাপ্তাই সড়কের লকগেইট পয়েন্টে ব্লকেড কর্মসূচি পালন করেছে।
১৬ এপ্রিল বুধবার দুপুর ২টায় শুরু হওয়া এই কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী মিডটার্ম পরীক্ষা বর্জন করে সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয়, ফলে কাপ্তাইয়ের সঙ্গে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হয়।
শিক্ষার্থীদের এই আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এবং কাপ্তাই থানার ওসি মো. মাসুদ। কর্তৃপক্ষের সঙ্গে দাবি নিয়ে আলোচনার পর বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবি মেনে না নেওয়া হলে ভবিষ্যতে আরও তীব্র আন্দোলনের পথে যাবেন তারা। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে কারিগরি শিক্ষা ব্যবস্থায় ক্রাফট ইনস্ট্রাক্টরদের ভূমিকা পুনর্মূল্যায়ন। শিক্ষার্থীদের মতে, ক্রাফট ইনস্ট্রাক্টররা ১৩ বা ১৭ গ্রেডে নিয়োগপ্রাপ্ত হয়ে ল্যাব ও ওয়ার্কশপে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ এবং শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব পালন করেন। তবে, তাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হওয়ায় শিক্ষক হিসেবে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। তারা বলেন, “এইচএসসি পাস একজন ব্যক্তি কীভাবে কারিগরি শিক্ষার মতো বিশেষায়িত খাতে শিক্ষকের ভূমিকা পালন করতে পারেন?”
কাপ্তাই থানার ওসি মো. মাসুদ বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ ছিল। আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে আলোচনা করি। বিকেল ৪টার দিকে তারা সড়ক ছেড়ে চলে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।”
এই আন্দোলন কারিগরি শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিকে আরও জোরালো করেছে। শিক্ষার্থীরা তাদের দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের প্রত্যয় ব্যক্ত করেছেন।




ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট 