শিরোনাম:
●   দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু ●   জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে ●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » রাউজানে ২ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেপ্তার
প্রথম পাতা » অপরাধ » রাউজানে ২ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেপ্তার
২৫৮ বার পঠিত
বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ২ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেপ্তার

------ রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী ও এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেন পুলিশ।
পুলিশ জানায়, গত সোমবার বিকেলে মো. নাসির উদ্দিন (৩৫) নামের এক সিএনজি অটোরিকশা চালক যাত্রী নিয়ে যাওয়ার সময় পাহাড়তলী চৌমুহনী এলাকায় কাপ্তাই টু চট্টগ্রাম মহাড়সড়কের উপর আসলে মো.আমির (২৫) সহ অজ্ঞাতনামা ২জন ছিনতাইকারী হাতে লাঠি, ধারালো ছোরা নিয়ে সিএনজির গতিরোধ করে। সিএনজি চালক মো.নাসিরকে মারধর করে মোবাইল ও নগদ টাকা হাতিয়ে নেয়। সংবাদ পেয়ে রাউজান থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিনতাইকারী মো.আমিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় তার ২ সহযোগী কৌশলে পালিয়ে যায়। আমির রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খানপাড়া এলাকার মো.মোস্তফার ছেলে। এ ঘটনায় সিএনজি চালক মো.নাসির উদ্দিন বাদী হয়ে রাউজান থানায় এজহার দেন। অন্যদিকে রবিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট বাজার থেকে ১১ লিটার চোলাই মদ ও ২০০ গ্রাম গাজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। মাদক ব্যবসায়ীরা হলো মো.খোকন (৪৫) ও মো.মামুন (৩৫)। ঐসময় অপর এক মাদক ব্যবসায়ী নাছির (৩৫) পালিয়ে যেতে সক্ষম হয়। এই তথ্য নিশ্চিত করেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া। আসামীদের বিরুদ্ধে রাউজান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।





আর্কাইভ