বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » মধ্যপাড়া কঠিনশীলা খনিতে দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
মধ্যপাড়া কঠিনশীলা খনিতে দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূ-গর্ভস্থ মধ্যপাড়া কঠিনশীলা খনিতে দূর্ঘটনায় সোহাগ আলী বাবুল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে খনির আন্ডারগ্রাউন্ডে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল থেকে খনির ভূ-অভ্যন্তরে ব্লাস্টিং এর কাজ শুরু করেন সোহাগ নামে এক শ্রমিক। এসময় ভেন্টিলেশন লেভেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলে উদ্ধার করা হয়। এর পরপরই ওই শ্রমিক মৃত্যু বরণ করেন। রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ঘিলাই মালতলা গ্রামে ওই হতভাগা শ্রমিকের বাড়ি পিতা রফিক মন্ডল বলে বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস ছালাম।
জিটিসি কর্তৃপক্ষের সঙ্গে মুঠো ফোনে কথা হলে তারা জানান,ওই শ্রমিক কর্মরত অবস্থায় অসাবধানতা বসত ভেন্টিলেশন লেভেল থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনার স্বীকার হন।পুলিশ সুরতহাল রিপোর্ট করছেন।ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে,ওই হতভাগা শ্রমিক সকাল সাড়ে দশটায় পড়ে গেলেও তাকে উদ্ধার করা হয়েছে বেলা সাড়ে বারোটায়।এই গাফিলতির জন্য তারা কর্তৃপক্ষকে দায়ী করছেন।




প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে 