শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাঁচ বছরেও হয়নি গৃহবধূ মুন্নী হত্যার রহস্য উদঘাটন
প্রথম পাতা » অপরাধ » পাঁচ বছরেও হয়নি গৃহবধূ মুন্নী হত্যার রহস্য উদঘাটন
২৮৮ বার পঠিত
শনিবার ● ৫ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাঁচ বছরেও হয়নি গৃহবধূ মুন্নী হত্যার রহস্য উদঘাটন

--- আকতার হোসেন (চট্টগ্রাম) মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ের করেরহাটে দীর্ঘ পাঁচ বছরেও হয়নি গৃহবধূ মুন্নী হত্যার রহস্য উদঘাটন ও কূলকিনারা। রাজনৈতিক প্রভাব বিস্তার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার, এই নিয়ে অসন্তোষ বিরাজ করছে স্থানীয়দের মাঝে।
উল্লেখ্য, ২০২০ সালের ৫ এপ্রিল রবিবার সন্ধ্যা ছয়টার দিকে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পশ্চিম অলিনগর গ্রামের সওদাগর বাড়িতে গৃহবধূ কুলছুমা আক্তার মুন্নী’র নির্মম মৃত্যুর ঘটনা ঘটে। গৃহবধূ মুন্নী ঐ বাড়ির কাতার প্রবাসী আক্তার হোসেন প্রকাশ মুক্তার এর স্ত্রী।
একই বছরের ৬ এপ্রিল উক্ত ঘটনায় নিহতের বড় ভাই ফিরোজ আহমেদ বাদী হয়ে জোরারগঞ্জ থানায় নি-হতের স্বামী আক্তার, শ্বশুর, শ্বাশুড়ি, ২ ঝা ও ভাসুরসহ ৬ জনকে অভিযুক্ত করে ৩০৬ ধারায় মামলা নং-৭/(৪)২০২০ দায়ের করেন, যাহার জি.আর মামলা নং-৭/৬৮।
মামলা দায়েরের ৬ মাস পরে পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ করা হলে জোরারগঞ্জ থানা পুলিশের তদন্ত প্রতিবেদনের উপর নারাজি দিয়ে একই বছরের ১২ সেপ্টেম্বর চট্টগ্রাম চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে উক্ত মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’তে স্থানান্তর করা হলে ঘটনার ১০ মাস পরে ২০২১ সালের ৮ ফেব্রুয়ারী উক্ত ঘটনা তদন্তের নিমিত্তে পিবিআই এর টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রায় ১০ মাস তদন্ত শেষে ২০২১ সালের ৪ নভেম্বর পিবিআই’র পক্ষ থেকে চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে।
পিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করে নারাজি দিলে ঘটনার চাক্ষুষ সাক্ষী নি-হতের শিশু পুত্র আরাফাত হোসেন মাহিনের জবানবন্দি’র উপর ভিত্তি করে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারী চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে উক্ত মামলা পরবর্তীতে অধিকতর তদন্তের জন্য ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি’)তে স্থানান্তর করা হয়। সেই প্রেক্ষিতে ঘটনার ২ বছর ২ মাস ১৩ দিন পরে ২০২২ সালের ১৭ জুন (শুক্রবার) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)’র পুলিশ পরিদর্শক সাখাওয়াত হোসেন। দীর্ঘ প্রায় ১৬ মাস পরে ২০২৩ সালের ১০ অক্টোবর সিআইডি’র পক্ষ থেকে আদালতে তদন্ত রিপোর্ট প্রদান করা হলে পরের দিন অর্থাৎ ঐ বছরের ১১ অক্টোবর সিআইডি থেকে প্রাপ্ত রিপোর্টের উপর ভিত্তি করে আদালতে শুনানি হয়। বর্তমানে মামলাটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি প্রক্রিয়াধীন রয়েছে।

চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মুন্নী’র স্বামী আক্তার হোসেন কাতার থেকে দেশে আসে এরই মধ্যে বিষয়টি জোরারগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হলে ২০ জানুয়ারি পুলিশ অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন আত্মীয় স্বজনদের বাসায় পলাতক ভাবে অবস্থান করে এক মাস পরে বিদেশে পাড়ি দেয়।
এছাড়াও জুলাই বিপ্লবের পটপরিবর্তনের পরে মামলা উঠিয়ে নিতে বাদীকে চাপ প্রয়োগ করে এবং চলতি বছরের মার্চ মাসের ৫ তারিখে বিবাদী পক্ষের ৮ জন সমঝোতা ও আপোষ করতে বাদীর বাড়িতে আসে।

নিহত গৃহবধূ মুন্নীর বড় ভাই ও মামলার বাদী মাস্টার ফিরোজ আহমেদ জানান, ২০২০ সালের ৫ এপ্রিল একমাত্র বোন কুলছুমা আক্তার মুন্নীকে শ্বশুর বাড়ির লোকজন নির্মমভাবে খুন করে আত্মহত্যার নাটক সাজিয়ে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। এভাবেই পাঁচটি বছর পার হয়ে গেলো। বাড়ি, থানা আর জর্জ কোর্টে দৌঁড়াদৌড়িতে আমরা দিশেহারা। তবুও আমরা হাল ছাড়িনি। আশাকরি একদিন সত্য উন্মোচন হবে এবং প্রকৃত অপরাধীরা তাদের উপযুক্ত শাস্তি পাবে।
তিনি আরও বলেন, আমি চাই আমার বোনের হত্যাকারীরা কেউ যেন কোনভাবেই ছাড় না পায় এবং সেই সাথে ইন্ধনদাতা, তথ্যদাতারা সহ অন্য অপরাধীরাও যেন কোনভাবেই পার না পায়। আমার বোনের মতো কারো পরিবারে যেন এমন অনাকাঙ্ক্ষিত মৃ-ত্যুর ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।





অপরাধ এর আরও খবর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা

আর্কাইভ