শুক্রবার ● ৩ মে ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাবিপ্রবিতে GST গুচ্ছভুক্ত B ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাবিপ্রবিতে GST গুচ্ছভুক্ত B ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
আজ ৩ মে ২০২৪ তারিখ শুক্রবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে GST গুচ্ছভুক্ত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের B ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও ২ টি উপ-কেন্দ্রে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সর্বমোট ২,৭৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৯৯৭ জন উপস্থিত এবং ৭৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং উপস্থিতির হার ৭২.৭৮ %।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা এবং GST গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার B ইউনিটের ফোকাল পয়েন্ট ও বিজ্ঞান অনুষদের ডীন সহকারী অধ্যাপক ধীমান শর্মা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন । এছাড়াও তিনি দায়িত্বরত প্রত্যবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও পরীক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
B ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.সেলিনা আখতার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপকেন্দ্র প্রধান, উপ-কেন্দ্র সমন্বয়ক, প্রত্যবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যমকর্মীসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আগামী ১০ মে ২০২৪ তারিখ C ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।




রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
তাহসিনা রুশদীর লুনা এমপি’র সাথে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ
নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প
রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি
রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন
গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন
কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় 