শিরোনাম:
●   কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় ●   জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ●   রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ●   শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ●   ‘সাইফুল হক : যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   খাগড়াছড়িতে উল্টো রথযাত্রায় শেষ হলো ●   গত দুইবছর ধরে রাষ্ট্র বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে ●   ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি ●   সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমা স্পর্শ করলেও বন্যার ঝুঁকি নেই : পাউবো ●   ইউকে ম্যানেজমেন্ট কলেজ এর ১০ বছর পূর্তি উদযাপন ●   খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন ●   রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার ●   দাখিল পরীক্ষার ফল নিয়ে শঙ্কায় শিক্ষার্থীর আত্মহত্যা ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু ●   জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে ●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ২৬ মার্চ ২০২৪
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে পিতৃত্ব অস্বীকার করায় সন্তানের মামলায় হিরন মৃধা জেলহাজতে
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে পিতৃত্ব অস্বীকার করায় সন্তানের মামলায় হিরন মৃধা জেলহাজতে
২৪৫ বার পঠিত
মঙ্গলবার ● ২৬ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে পিতৃত্ব অস্বীকার করায় সন্তানের মামলায় হিরন মৃধা জেলহাজতে

--- ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে পিতৃত্ব অস্বীকার ও ভরনপোষন না দেয়ার অভিযোগে সন্তানের দায়ের করা মামলায় যুবদলের নেতা হিরন মৃধাকে জেলহাজতে প্রেরন করেছে আদালত। বাদী নাবালক পুত্র মো: আব্দুল্লাহ মৃধার পক্ষে মা আয়েশা আক্তার সুমার রাজাপুর সহকারি ও পারিবারিক আদালতে মামলাটি দায়ের করেন। গত ১৮মার্চ আদালত হিরন মৃধার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করা হয়।সোমবার সন্ধ্যায় শহরের কুমারপট্টি তার ব্যবসা প্রতিষ্ঠান মা-বাবা পিপার্টমেন্টল ষ্টোরের সম্মুখ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়।
বাদীপক্ষ ও মামলার বিবরনে জানা গেছে, রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের মৃত. আব্দুল জলিলের কন্যা আয়েশা আক্তার সুমার সাথে ১২ অক্টোবর ২০২০ তারিখ ঝালকাঠির মো: মোকছেদ আলী মৃধার পুত্র যুবদলের নেতা হিরন মৃধার বিয়ে হয়। তবে মাত্র দু’মাস সংসার করার পর একই বছর ৭ ডিসেম্বর হিরন মৃধার সাথে তার বিবাহ বিচ্ছেদ হলেও ইতিমধ্যে স্ত্রী আয়েশা আক্তার সুমা অন্ত:স্বত্তা হয়ে পরে। পরবর্তীতে ২০ আগষ্ট ২০২১ তারিখ পুত্র সন্তান মো: আব্দুল্লাহ মৃধা জন্ম হয়। তবে হিরন মৃধাকে বার বার সংবাদ পাঠানো সত্বেও সে শিশু পুত্রের কোন খোজখবর বা ভরনপোষন দেয়নি। উল্টো সে সন্তানকে অস্বীকার করায় গত ২২ সেপ্টেম্বর খোরপোষের দাবীতে আদালতে এ মামলা দায়ের করা হয়।
মামলার শুনানী শেষে গত ১৯ নভেম্বর ২০২৩ইং তারিখ রাজাপুর সহকারি ও পারিবারিক আদালত হিরন মৃধাকে দোষী সাবস্ত্য করে পুত্র মো: আব্দুল্লাহ মৃধার পক্ষে ১লাখ ৩৫হাজার টাকা ডিগ্রী ঘোষনা করে রায় প্রদান করে। আদালতের রায় পালন না করায় বাদীপক্ষ গত ১৪ ফেব্রুয়ারী একই আদালতে ডিগ্রী জারী (নং-২/২৪ইং) মামলা দায়ের করে। উক্ত মামলা আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করে।





আর্কাইভ