শিরোনাম:
●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ●   কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ●   ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা
ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ১২ মার্চ ২০২৪
প্রথম পাতা » অপরাধ » রাউজানে ৩ গরু চোর আটক : মূলহোতা পালাতক
প্রথম পাতা » অপরাধ » রাউজানে ৩ গরু চোর আটক : মূলহোতা পালাতক
৪০৯ বার পঠিত
মঙ্গলবার ● ১২ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ৩ গরু চোর আটক : মূলহোতা পালাতক

--- আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে গত ১মাসে বিভিন্ন কৃষকের বাড়ি থেকে রাতের আঁধারে ২০টি মত গরু চুরির ঘটনা ঘটে। তবে বেশি গরু চুরি হয়েছে কদলপুর ইউনিয়নে। আটক চোর ইব্রাহীম প্রকাশ মাইজ্জে মিয়া জানান, তারা গোয়ালঘর হতে গরু চুরি করে গডফাদারের হ্তে তুলে দিলে পেতেন পাঁচ হাজার টাকা। আর সেই গডফাদার চুরিকৃত গরুগুলো চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন, শিলকসহ নানা স্থানের কসাইয়ের কাছে অর্ধেক মূল্য বিক্রি করতেন। গতকাল ১০ মার্চ রবিবার রাতে গরু চুরির এমন চাঞ্চল্যকর তথ্য দেন। কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ চৌধুরীর নেতৃত্বে গ্রাম পুলিশ কর্তৃক আটক গরু চোর ইব্রাহীমের মুখ থেকে একেক পর এক তথ্য বেরিয়ে আসে। গরু চুরি রোধে স্থানীয় চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী গ্রাম পুলিশ ও গ্রামবাসীদের সমন্বয়ে ব্যাপক পাহারা জোরদার করেন। সেই সাথে স্থানীয় গরু চোরদের চিহ্নিত করেন। সেই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় গ্রাম পুলিশের সহায়তায় গরু চোর ইব্রাহীম প্রকাশ মাইজ্যে মিয়াকে ইউনিয়ন পরিষদের উত্তর পাশের বিল হতে আটক করেন। সেই একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. শাহাজাহানের ছেলে। এই সময় তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে গরু চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য মতে ৫ নম্বর ওয়ার্ডের মো. সেকান্দরের ছেলে ফারুক (৩০) ও ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নান মতির ছেলে আলী শাহ (৪২) কে নিজ ঘর হতে আটক করে ইউনিয়ন পরিষদের নিয়ে আসেন। তবে এই গরু চুরির ঘটনার অন্যতম গডফাদার ৩ নম্বর ওয়ার্ডের চাঁন মিয়া প্রকাশ চাঁন্দুর ছেলে রুবেল তিনি খবর পাওয়ার পর পলাতক রয়েছেন। তাদের আটকের পর থানায় খবর দিলে ইউনিয়ন পরিষদে (এসআই) সোলেমান পাটোয়ারী ও (এএসআই) বিকাশ বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত হয়। গরু চোরদের পুলিশের কাছে হস্তান্তর করেন ইউপি চেয়ারম্যান। এদিকে ইউনিয়ন পরিষদের গরু চোর আটকের সংবাদ ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ভুক্তভোগীসহ কয়েক হাজার উত্তেজিত জনতা ইউনিয়ন পরিষদ ঘিরে রাখেন। তারা আক্রোশে গরু চোরদের গণপিটুনি দিতে উত্তেজিত হয়ে উঠেন। এইসময় স্থানীয় চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী ও এসআই সোলাইমান পাটোয়ারী উত্তেজিত জনতাদের শান্ত হয়ে স্থান ত্যাগ করার আহ্বান জানান। পরে থানার ওসি জাহিদ হোসেনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে তাড়া করে ধৃত তিন গরু চোরকে থানায় রবিবার রাত সাড়ে ১০ টার দিকে নিয়ে যায়। এ ব্যাপারে রাউজান থানার পুলিশের এসআই সোলেমান পাটোয়ারী বলেন, আটককৃত তিনজন গরু চোর ও গাড়ি চোর চক্রের সদস্য। তাদের জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার হয়েছে বলে তিনি জানান।





অপরাধ এর আরও খবর

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা
মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস

আর্কাইভ