শিরোনাম:
●   আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর ●   সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান ●   তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন প্রস্তাব ●   সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি ●   নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০ ●   রাঙামাটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স ●   নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার ●   রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ ●   জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন : উপস্থিতির হার ৬২ শতাংশ ●   কাউখালীতে সাংগ্রাই উপলক্ষে জল উৎসব ●   গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ●   রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় ৩ নারী গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ●   ১৯৭১ এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা ●   খাদ্যপ্যাকেটে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর দাবি ●   আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ ●   বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের শোক প্রকাশ ●   পার্বতীপুর অয়েল ডিপো পরিদর্শনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তিন এমডি
ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » অপরাধ » সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেফতার-১০
প্রথম পাতা » অপরাধ » সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেফতার-১০
২৫৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেফতার-১০

--- হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি:: সিলেট নগরীর কতিপয় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। কয়েকটি হোটেলে আগে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হলেও বন্ধ হয়নি অবৈধ কার্যকলাপ। তাই এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোটেলের অন্তরালে সংঘটিত অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে জোর অভিযানে নেমেছে। আর তারই ধারাবাহিকতায় একের পর এক হোটেলে অভিযান পরিচালনা করা হচ্ছে।

বুধবার (৬ মার্চ) রাত সাড়ে দশটার দিকে সিলেটের আরো একটি আবাসিক হোটেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে মহানগরের জিন্দাবাজারস্থ সবুজ বিপনী রেস্ট হাউস নামক আবাসিক হোটেল থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, জিন্দাবাজারস্থ সবুজ বিপনী রেস্ট হাউস নামক আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হয় এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে দশটার দিকে হোটেলটিতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিন নারী ও সাত পুরুষ রয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জের দিরাই থানার প্রমোদ রঞ্জন দাসের ছেলে মিন্টু দাস(২৫), সুনামগঞ্জের সদর থানার ইয়াকুব আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৫), সিলেটের কোতোয়ালী মডেল থানার বছির উদ্দিনের ছেলে রিপন মিয়া (৩০), নেত্রকোনার কেন্দুয়া থানার দিয়ারিশ মিয়ার ছেলে হবল মিয়া (৫০), সিলেটের দক্ষিণ সুরমা থানার শালিক মিয়ার ছেলে জুনেদ মিয়া (২২), মৌলভীবাজারের কুলাউড়া থানার ইব্রাহিম মিয়ার ছেলে সাহেদ আহমদ (৪৩), মৃত তোতা মিয়ার ছেলে এরশাদ মিয়া (৩০), সুনামগঞ্জের বিশ্বম্বরপুর সাইদুর রহমানের মেয়ে রুনা খাতুন (২৯), সিলেটের শাহপরাণ থানার মাহমুদ আলীর মেয়ে সালমা খাতুন (৩২), কুষ্টিয়ার জেলার সদর থানার শেখ সালাউদ্দিনের মেয়ে রিয়া খাতুন (৩০)।





আর্কাইভ