শিরোনাম:
●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   বিপ্লবী কমরেড হাবিবুর রহমান আঙ্গুর আর নেই ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে ●   সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা ●   সময় তারেক রহমানের উপর এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দিন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও হরতাল কার্যক্রম স্থগিত ঘোষণা ●   জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন ●   জুঁই চাকমার নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   আমি প্রতিহিংসার রাজনীতি করিনা : জুঁই চাকমা ●   রাঙামাটি পৌর কর্তৃপক্ষ দিনের বেলায় ময়লা আবর্জনা পরিষ্কার না করে রাতের বেলায় যাতে ময়লা আবর্জনা পরিষ্কার করেন : জুঁই চাকমা ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   আমি নারীর অধিকার,নারীর সমতা নিয়ে কাজ করিব : জুঁই চাকমা
ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

Daily Sonar Bangla
রবিবার ● ৩ মার্চ ২০২৪
প্রথম পাতা » অপরাধ » নকল সরবরাহের দায়ে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
প্রথম পাতা » অপরাধ » নকল সরবরাহের দায়ে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
২৫৩ বার পঠিত
রবিবার ● ৩ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নকল সরবরাহের দায়ে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড

--- বিশেষ প্রতিনিধি :: চাঁদপুরের শাহরাস্তিতে দাখিলের ইংরেজি ১ম পত্র পরীক্ষার হলে স্মার্টফোনের মাধ্যমে নকল সরবরাহ করার দায়ে মাদ্রাসার অধ্যক্ষকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ ৩ মার্চ রবিবার দুপুরে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত অধ্যক্ষকে এই দন্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ছায়েদুল ইসলাম শাহরাস্তি উপজেলার রাজাপুরা আল আমিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ভদ্রগাছা গ্রামের বাসিন্দা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত বলেন, ‘আজ শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে দাখিল ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা চলাকালে বেলা ১১:৩০ টার দিকে সরকারি গাড়ি পরীক্ষার হলের কিছু দূরে রেখে হেঁটে কেন্দ্রে ঢুকি। এ সময় কেন্দ্রের ভেতরে অবস্থানরত অফিস সহকারী, আয়া ও কিছু শিক্ষক ছোটাছুটি শুরু করেন।

তিনি বলেন, ওই কেন্দ্রে অনিয়ম ও নকলের বিষয়টি আন্দাজ করতে পেরে শ্রেণিকক্ষ ও শিক্ষার্থীদের দেহ তল্লাশি করি। পরে শ্রেণিকক্ষের বাইরে ও কেন্দ্রের সীমানার মধ্যে অসংখ্য হাতে লিখে সমাধান করা প্রশ্নের উত্তর ও নকল পাওয়া যায়। আমার উপস্থিতি টের পেয়ে শিক্ষকদের ইঙ্গিতে পরীক্ষার্থীরা এসব নকল জানালা দিয়ে শ্রেণিকক্ষের বাইরে ফেলে দিয়েছিল।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, এ বিষয়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, অধ্যক্ষ ছায়েদুল ইসলাম পরীক্ষা কেন্দ্রের প্রিন্টারে ২৫ থেকে ৩০ কপি হাতে লেখা নকলের প্রিন্ট বের করেছেন। পরে তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি একপর্যায়ে জানান, বাসায় তিনি মোবাইল ফোন রেখে এসেছেন। তাঁর নম্বরে কল দিলে পাশের ব্যাগে মোবাইল ফোনটি বেজে ওঠে। মোবাইল ফোনের লক খুলতে বললে তিনি তৎক্ষণাৎ মোবাইল থেকে কিছু একটা ডিলিট করার চেষ্টা করেন। পরে তাঁর মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে হাতে লেখা নকলের হুবহু ছবি পাওয়া যায়।

এ বিষয়ে অধ্যক্ষ ছায়েদুল ইসলাম বলেন, তাঁর এক ছাত্র এগুলো সমাধান করে তাঁকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। পরে তিনি কেন্দ্রের প্রিন্টারে প্রিন্ট করে রুমে রুমে সরবরাহ করেছেন।





অপরাধ এর আরও খবর

পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা
মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস
মিরসরাইয়ে প্রকাশ্যে অপরাধে গ্রেফতার- ১৩ জন মিরসরাইয়ে প্রকাশ্যে অপরাধে গ্রেফতার- ১৩ জন
আত্রাইয়ে অবৈধ সুতি ও রিংজাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে দিলো প্রশাসন আত্রাইয়ে অবৈধ সুতি ও রিংজাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে দিলো প্রশাসন
মিরসরাইয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসের চালক ও সুপারভাইজার গ্রেপ্তার মিরসরাইয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসের চালক ও সুপারভাইজার গ্রেপ্তার
অপহরন মামলায় চরমপন্থী সন্ত্রাসী কুষ্টিয়ার লিপ্টন গ্রেফতার অপহরন মামলায় চরমপন্থী সন্ত্রাসী কুষ্টিয়ার লিপ্টন গ্রেফতার
রাঙামাটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা রাঙামাটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা
বানিজ্য মেলার নামে চলছে অবৈধ লটারী আর সার্কাসে নগ্ন নৃত্যে বানিজ্য মেলার নামে চলছে অবৈধ লটারী আর সার্কাসে নগ্ন নৃত্যে
বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পার্বতীপুরে যুবক আটক বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পার্বতীপুরে যুবক আটক
ভিজিএফ চাল আত্মসাৎ এর কারণ দর্শানো জবাব দেয়নি দুই ইউপি সদস্যে ভিজিএফ চাল আত্মসাৎ এর কারণ দর্শানো জবাব দেয়নি দুই ইউপি সদস্যে

আর্কাইভ