শিরোনাম:
●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ ●   অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর ●   তাহসিনা রুশদীর লুনা এমপি’র সা‌থে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ ●   নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ●   পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প ●   রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি ●   রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন ●   কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় ●   জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ●   রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ●   শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ●   ‘সাইফুল হক : যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   খাগড়াছড়িতে উল্টো রথযাত্রায় শেষ হলো ●   গত দুইবছর ধরে রাষ্ট্র বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে ●   ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি
ঢাকা, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ২৯ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত- ২ : আহত-৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত- ২ : আহত-৪
২৮৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৯ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত- ২ : আহত-৪

--- বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় তিন গাড়ির সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত নারী অটোরিকশার যাত্রী, অপরজন অটোরিকশাচালক। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে লালাবাজার এলাকার কুশিয়ারা পেট্রোল পাম্পের অদূরে সিলেট- ঢাকা মহাসড়কে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশাচালক মুনসুর আলী (২৭)। তিনি সিলেটের বিশ্বনাথের পীরেরবাজার বর্ণী গ্রামের ধনাই মিয়ার ছেলে ও অপর নারী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলইরগাঁওয়ের সোনা মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক ও তার ৫ যাত্রী আহত হন। এর মধ্যে নাজমা বেগম ও মুনসুর আলীর অবস্থা আশঙ্কাজনক ছিল।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের নেওয়ার পর নাজমা ও মুনসুর মারা যান।

নিহত নাজমা বেগমের স্বামী সোনা মিয়া বলেন- তার স্ত্রী অসুস্থ ছিলেন, সিলেটে ডাক্তার দেখিয়ে অটোরিকশাযোগে বিশ্বনাথ যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই জাফর ইমাম বলেন, মরদেহ দুটি ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর আহতরা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান
প্রার্থী মুক্তিযোদ্ধা এনামের মতবিনিময়

বিশ্বনাথ ::আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান’ প্রার্থী হচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও উপজেলার দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এনাম। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের দেওকলস গ্রামের বাসিন্দা।

সকলের সার্বিক সহযোগীতায় আধুনিক উপজেলা গঠনের লক্ষ্যে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন বলে বৃহস্পতিবার (২৯ ফেব্রæয়ারী) সকাল ১১টার দিকে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জানান। ওই মতবিনিময় সভা থেকেই তিনি আনুষ্ঠানিক ভাবে নিজের প্রার্থীতা ঘোষণা করেন।

বাংলাদেশ এগিয়ে নিতে সাংবাদিকরা গূরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছেন দাবী করে বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এনাম বলেন, আমি আপনাদেরই সন্তান। এই বিশ্বনাথের আলো- বাতাসেই আমার বেড়ে ওঠা।
১৯৭১ সালে পাক-হানাদারের বিরুদ্ধে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে (২নং সেক্টরে) লাল-সবুজের বাংলাদেশ ছিনিয়ে আনি। জীবন-জীবিকার তাগিদে যুক্তরাষ্ট্র প্রবাসী হলেও এই অঞ্চলের মাটি ও মানুষের টানে আমি বছরের প্রায় পুরো সময়ই পড়ে থাকি প্রিয় জন্মভ‚মি বিশ্বনাথে। আমি বিগত সময়ে করোনা-বন্যাসহ সকল দূর্যোগ, দূর্দিনে বিশ্বনাথের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে নিজের সাধ্যমতো মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, দূর্নীতিমুক্ত সমাজ গড়তেই চাই আপনাদের সাথে নিয়েই। জীবনের শেষ পর্যায়ে এসে আরো কাছ থেকে মানুষের সেবা করার জন্যই আমি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছি। আর এতে আমার একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে দেশ ও জাতির কল্যাণে কাজ করা। মানুষের জন্য কাজ করার অভিপ্রায় থেকে আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা’সহ সার্বিক উন্নয়নের মাধ্যমে বিশ্বনাথকে একটি স্মার্ট ও আধুনিক উপজেলায় পরিণত করতে পারবো বলে আশাবাদী।
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলী এনাম বলেন, বিশ্বনাথ উপজেলা প্রবাসী অধ্যুষিত একটি শান্তি প্রিয় উপজেলা। দেশ-বিদেশে বিশ্বনাথ উপজেলার অনেক সুনাম রয়েছে।

তবে, বিশ্বনাথ উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন। সঠিক পরিকল্পনার অভাবে জনগনের কাঙ্খিত উন্নয়ন হচ্ছে না। একজন উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাজ হচ্ছে স্থানীয় প্রতিবন্ধকতার অবসান করে মানুষের কল্যাণে কাজ করা। আশা করি, আমাকে উপজেলার সম্মানিত জনসাধারণ একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করলে এ উপজেলায় পরিবর্তন আসবে।

সঠিক নেতৃত্বের মাধ্যমে সকল কিছু করা সম্ভব, আমি বিশ্বাস করি সঠিক উদ্যোগের মাধ্যমে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমার উপজেলাকে একটি আধুনিক বাসযোগ্য উপজেলা পরিষদের রূপ দিতে পারব সবাই মিলে। শুধু প্রতিশ্রæতি নয়, এবার হবে উন্নয়ন। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে, জনসেবা আর উন্নয়নের বাইরে আমার কোনো চিন্তা নেই। আমি কথা দিচ্ছি কোন লোভ বা অনিয়ম-দূর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না।

বিশ্বনাথ উপজেলার জনগনকে সাথে নিয়ে সমস্যা ও সঙ্কট মোকাবেলায় কাজ করবো। উপজেলার বেকার যুবক ও মা-বোনদের আত্মকর্মসংস্থান ও পুনর্বাসনেও আমরা কাজ করবো। সবাইকে সাথে নিয়ে সমন্বিতভাবে কাজ করে বিশ্বনাথকে একটি স্মার্ট ও উন্নয়নশীল উপজেলা হিসেবে গড়তে চাই।

এজন্য প্রয়োজন উপজেলাবাসীর স্নেহ, ভালোবাসা ও সমর্থণ। আমি বিশ্বাস করি, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথের জনগন তাদের হৃদয়ে আমাকে ঠাঁই দেবেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চান।

মতবিনিময় সভায় এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শাহেদ মোছাব্বির ও সংগঠক ফাহিম আহমদ।





ছবি গ্যালারী এর আরও খবর

রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
তাহসিনা রুশদীর লুনা এমপি’র সা‌থে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ তাহসিনা রুশদীর লুনা এমপি’র সা‌থে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ
নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প
রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি
রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন
গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন
কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

আর্কাইভ