শিরোনাম:
●   রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ১২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » অর্থনীতি » ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং ভূষণছড়া বাজার শাখার উদ্বোধন
প্রথম পাতা » অর্থনীতি » ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং ভূষণছড়া বাজার শাখার উদ্বোধন
১৮৪১ বার পঠিত
মঙ্গলবার ● ১২ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং ভূষণছড়া বাজার শাখার উদ্বোধন

--- বরকল প্রতিনিধি :: রাঙামাটির বরকল উপজেলার বৃহত্তর বাজার ৪ নং ভূষণছড়া ইউনিয়নের ভূষণছড়া বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর এজেন্ট আউটলেট কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।
সোমবার ১১ ডিসেম্বর সকাল ১১টায় ভূষণছড়া বাজারে এক আলোচনা সভার মধ্য দিয়ে এজেন্ট আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়।
বরকল উপজেলা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও ভূষণছড়া করাতকল এন্ড টিম্বার সাপ্লাইয়ার্স এর কর্ণধর মো. শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর এসএভিপি ও শাখা প্রধান মো. নিজাম উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরকল থানার এস আই মো. ফিরোজ, ৪ নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড এর ইউ পি সদস্য মো. আবু সাঈদ, ৪ নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রঞ্জন চাকমা, নানিয়ারচর এজেন্ট ভূষণছড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. শিবলু রহমান, হরিণা বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. সলেমান প্রমুখ।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও ব্যাবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন বাংলাদেশের সর্বোচ্চ গ্রাহকের ব্যাংক ইসলামী ব্যাংক সারা দেশে রয়েছে এই ব্যাংকের কার্যক্রম তারই ধারাবাহিকতায় বরকল উপজেলার ভূষণছড়া এজেন্ট ব্যাংক আউটলেট স্থাপন করায় কলাবুনিয়া, এরাবুনিয়া, হরিণা সহ আশেপাশের বাজার ও এলাকাবাসী নিয়মিত ব্যাংকিং সেবা পাবে যা পিছিয়ে পরা জনগোষ্ঠীর জন্য অনেক বেশী কার্যকরী পদক্ষেপ বলে সকলে মন্তব্য করেন।
আলোচনা সভা শেষে অতিথিরা ফিতা কেটে ভূষণছড়া বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত এডভোকেট মো. ফয়সাল আলম বলেন দেশের অন্যতম বৃহত্তম এবং দুর্গম উপজেলা বরকল এখানে বেশ কয়েকটি বড় বড় হাট বাজার রয়েছে যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়, ব্যাংকিং সেবা না থাকায় ব্যবসায়ীরা দ্রুত লেনদেন করতে পারেন না যার ফলে সময় ও অর্থ উভয় দিকেই লোকসান গুনতে হতো ব্যবসায়ীদের একই সাথে চাকুরীজীবি বা উদ্যোক্তারা হাতের নাগালে ব্যাংক না থাকায় অর্থ সঞ্চয় করতে পারতো না এইসব বিষয় চিন্তা করে সকলের জন্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে আমরা এজেন্ট ব্যাংক কার্যক্রম শুরুর পরিকল্পনা করি। তিনি আরো বলেন ইসলামী ব্যাংক হাজারো ব্যাংকের তালিকায় টানা এক যুগ ধরে দেশের একমাত্র সেরা ব্যাংক হিসেবে পরিচিত, সকলের সহযোগিতা পেলে সঠিক ব্যাংকিং সেবা প্রদানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।





আর্কাইভ