মঙ্গলবার ● ১২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » সময় শেষ হবার আগেই ৭ জানুয়ারীর নির্বাচনী তফসিল স্থগিত করে সংকট উত্তরণে কার্যকরি উদ্যোগ নিন
সময় শেষ হবার আগেই ৭ জানুয়ারীর নির্বাচনী তফসিল স্থগিত করে সংকট উত্তরণে কার্যকরি উদ্যোগ নিন
আজ বিকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জবরদস্তি করে আর একটা পাতানো নির্বাচনের পাঁয়তারা দেশকে বহুমুখী বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে। বিরোধী দলবিহীন আর একটি নির্বাচনী আয়োজন দেশকে অনাকাঙ্ক্ষিত সংঘাত সংঘর্ষেও নিপতিত করছে। সরকার ও সরকারি দলের একতরফা নীলনকশার নির্বাচনী খেলা বহুমাত্রিক নিষেধাজ্ঞার আশংকা বৃদ্ধি করছে; বাণিজ্য অর্থনীতি, কর্মসংস্থান ও খাদ্য পরিস্থিতিকে শোচনীয় করে তুলছে।তিনি বলেন, গভীর রাজনৈতিক সংকটের সাথে অর্থনৈতিক সংকট যুক্ত হয়ে দেশকে দ্রুত বিপদজনক খাদে নিক্ষিপ্ত করছে।এর সাথে আবার যোগ হয়েছে আন্তর্জাতিক নানা ধরনের নিষেধাজ্ঞার আশংকা।
তিনি বলেন, সরকারের বেপরোয়া ও অযৌক্তিক জেদ, দম্ভ, অহমিকা দেশকে অনাকাঙ্ক্ষিত বিভেদ - বিভাজন আরও প্রকট করবে এবং ক্রমান্বয়ে দেশকে অকার্যকর করে তুলবে।এই পরিস্থিতি দেশে পরাশক্তিসমূহের হস্তক্ষেপের রাস্তা কেবল প্রশস্তই করবে।
তিনি সময় একেবারে শেষ হয়ে যাওয়ার আগেই ৭ জানুয়ারীর নির্বাচনী তফসিল স্থগিত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কার্যকরি উদ্যোগ নিতে সরকার, সরকারি দল ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় দফতরে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত রাজনৈতিক পরিষদের এই সভায় বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন।
সভায় গৃহীত এক প্রস্তাবে আগামী কয়েক মাস বাংলাদেশে ভারতের পিঁয়াজ রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্তে পিঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির তীব্র নিন্দা জানানো হয় এবং বলা হয় সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বেচ্ছাচারীতায় এই দাম বৃদ্ধির ঘটনা। প্রস্তাবে বলা হয় সরকারের অকার্যকারীতায় বাজারে পুরোপুরি নৈরাজ্য চলছে।
অনতিবিলম্বে এই অসহনীয় পরিস্থিতির অবসান ঘটাতে সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানানো হয়।




নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন 