শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » ডামি নির্বাচন করে গদি রক্ষার চেষ্টা সফল হবে না : গণতন্ত্র মঞ্চ
প্রথম পাতা » ছবি গ্যালারী » ডামি নির্বাচন করে গদি রক্ষার চেষ্টা সফল হবে না : গণতন্ত্র মঞ্চ
৩৬৪ বার পঠিত
মঙ্গলবার ● ৫ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডামি নির্বাচন করে গদি রক্ষার চেষ্টা সফল হবে না : গণতন্ত্র মঞ্চ

ছবি : সংবাদ সংক্রান্ত আজ ৪ ডিসেম্বর গণতন্ত্র মঞ্চ, বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা জোট ও দলগুলোর ডাকা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে মিছিল-সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। পুরানা পল্টন রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে দৈনিক বাংলা মোড় ঘুরে বিজয়নগর ও পুরানা পল্টন হয়ে জাতীয় প্রেসক্লাবে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন মঞ্চের নেতৃবৃন্দ।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। একতরফা ভোটের মাধ্যমে ক্ষমতা দখলের উদ্দেশ্যে সরকার যে নির্বাচনের পায়তারা করছে, তাতে গণতান্ত্রিক বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশের আইন-কানুন ও সংবিধানে সুষ্ঠু প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের কোন পথ নাই। তাই গণতন্ত্র মঞ্চ এই মাফিয়া সরকারের পতনের মধ্যে দিয়ে আইন-কানুন, সংবিধান সংস্কারের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায়। এই আন্দোলনে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে, অন্যথায় এই দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবে না।

নির্বাচন কমিশনকে জনগণের ট্যাক্স-ভ্যাটের টাকা তামাশার নির্বাচন আয়োজনে ব্যয় না করার আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এই বেঈমানীর পথ ছেড়ে তফসিল প্রত্যাহার করুন অথবা পদত্যাগ করে জনগণের পক্ষে দাঁড়ান। এছাড়া বাংলাদেশ যে ঝুঁকির মুখে পড়েছে এর থেকে উদ্ধার করা যাবে না।

এসময় আরো উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, নাগরিক ঐক্যের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাখারুল ইসলাম নবাব, ভাসানি অনুসারী পরিষদের যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশ প্রমুখ।

পরবর্তী কর্মসূচি:

আগামী ৬ ও ৭ ডিসেম্বর (বুধ ও বৃহস্পতিবার) দেশব্যাপী সর্বাত্মক অবরোধ।





ছবি গ্যালারী এর আরও খবর

রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ

আর্কাইভ