মঙ্গলবার ● ৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাঙামাটিতে কারাবন্দীদের আইনী সহায়তা প্রদানে কারাবন্দী ও আইনজীবীদের সমন্বয় সভা
রাঙামাটিতে কারাবন্দীদের আইনী সহায়তা প্রদানে কারাবন্দী ও আইনজীবীদের সমন্বয় সভা
রাঙামাটি :: সরকারী খরচে আইনগত সহায়তা সেবার জবাবদিহি ও মান নিশ্চিত করার লক্ষ্যে গত ৩রা ডিসেম্বর-২০২৩ রবিবার বেলা সাড়ে তিনটায় রাঙামাটি জেলা কারাগারে এক সমন্বয় সভা ও গনশুনানী অনুষ্ঠিত হয়েছে।
আটক কারাবন্দী ও লিগ্যাল এইড এর প্যানেল আইনজীবীদের মধ্যে সমন্বয় সভা ও গনশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদ।
জেলা সুপার মো. দিদারুল আলমের সভাপত্বিতে অনুষ্টিত সমন্বয় সভায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার সহ কারাগারের কর্মকর্তা – কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলেন।
প্যানেল আইনজীবীদের মধ্যে এড. সুস্মিতা চাকমা, হ্লা থোয়াই প্রু মারমা, মামুনুর রশীদ, মিলন চাকমা, মাকসুদা হক, শফিউল আলম মিয়া, মো. রাশেদ ইকবাল উপস্থিত ছিলেন।
এসময় জেলা লিগ্যাল এইড অফিসার আইনগত সহায়তা পেতে কারাবন্দীদের বিভিন্ন অভিযোগ শুনেন। পরবর্তীতে তিনি এবং প্যানেল আইনজীবীরা সমস্যাগুলো শুনে তার জন্য আন্তরিকভাবে কাজ করবেন মর্মে উপস্থিত কারাবন্দীদের নিশ্চিত করেন।




প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত 