শিরোনাম:
●   আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর ●   সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান ●   তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন প্রস্তাব ●   সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি ●   নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০ ●   রাঙামাটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স ●   নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার ●   রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ ●   জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন : উপস্থিতির হার ৬২ শতাংশ ●   কাউখালীতে সাংগ্রাই উপলক্ষে জল উৎসব ●   গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ●   রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় ৩ নারী গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ●   ১৯৭১ এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা ●   খাদ্যপ্যাকেটে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর দাবি ●   আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ ●   বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের শোক প্রকাশ ●   পার্বতীপুর অয়েল ডিপো পরিদর্শনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তিন এমডি
ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ১০ জুলাই ২০২৩
প্রথম পাতা » অপরাধ » মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে বিনীত অনুরোধ ধর্ষক আসামী আব্দুর রহিম এর সাজা দিন : বিন্দু চাকমা (ভিডিওসহ)
প্রথম পাতা » অপরাধ » মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে বিনীত অনুরোধ ধর্ষক আসামী আব্দুর রহিম এর সাজা দিন : বিন্দু চাকমা (ভিডিওসহ)
৫০৭ বার পঠিত
সোমবার ● ১০ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে বিনীত অনুরোধ ধর্ষক আসামী আব্দুর রহিম এর সাজা দিন : বিন্দু চাকমা (ভিডিওসহ)

--- রাঙামাটি :: জামায়াত ইসলাম এর নেতা ধর্ষক আসামী মোঃ আব্দুর রহিম (৪৬), [প্রধান শিক্ষক, করল্যাছড়ি আর.এস. উচ্চ বিদ্যালয়, লংগদু, রাঙামাটি পার্বত্য জেলা] পিতা- মোঃ আবু ছায়েদ, মাতা- মৃত রহিমা বেগম স্থায়ী ঠিকানা- মুসলিম ব্লক, ২ নং ওয়ার্ড, গ্রাম- মাইনি মুখ, থানা- লংগদু, জেলা- রাঙামাটি পার্বত্য জেলা এর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজার রায় বাস্তবায়ন চায় শিশু ভিকটিম এর পিতা বিন্দু চাকমা ।

নারী ও শিশু মামলা নং- ৯৭/২০২১, (জি.আর মামলা নং ৩৭৫/২০২০, লংগদু থানার মামলা নং- ২, তারিখ ০৫/১০/২০২০ খ্রি., ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) হতে উদ্ভূত), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, রাঙামাটি পার্বত্য জেলা।

তথ্য গোপন করে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী মহামান্য হাইকোর্ট থেকে জামিন লাভ করেছে বলে ভিকটিম এর পরিবারের দাবি।
ভিকটিমকে এক একর জমি লিখে দেওয়ার শর্তে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. আব্দুর রহিমকে (৪৬) তিন মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। দুই মাসের মধ্যে ভিকটিমকে এই এক একর জমি হস্তান্তর করতে বলেছেন আদালত।
ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাঙামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের আবেদনের শুনানি শেষে গত ১ জুন বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পাশাপাশি এ বিষয়ে আদালতের নির্দেশনার ব্যত্যয় ঘটলে আদেশ যাতে পুনর্বিবেচনা করা যায় সেজন্য বিষয়টি ১৫ দিন পর্যবেক্ষণের জন্য রাখা হয়। এবং ১৫ জুন মামলাটি পুনরায় কার্যতালিকায় আসে।
হাইকোর্টের লিখিত আদেশে দুই পক্ষের জামিন শুনানির প্রাসঙ্গিক কিছু বিষয় তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, আপিলকারীর (আব্দুর রহিম) আইনজীবী মোহাম্মদ রেজাউল করিম দাবি করেছেন যে, আপিলকারী (আব্দুর রহিম) ইতোমধ্যে মামলার ভিকটিমকে বিয়ে করেছেন। এ বিষয়ে ভুক্তভোগী এবং তার মায়ের একটি হলফনামা আদালতে দাখিল করেন আসামিপক্ষের আইনজীবী রেজাউল করিম। এতে বলা হয়েছে, ভিকটিম আসামিকে বিয়ে করেছেন এবং তিনি (ভিকটিম) যেকোনো শর্তে আসামির জামিন চান।
আদেশের বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী বলেন, আদালত এক একর জমি লিখে দেওয়ার শর্তে আসামিকে (আব্দুর রহিম) জামিন দিয়েছেন। এখন নির্ধারিত সময়ের মধ্যে ওই জমি ভিকটিমের পরিবারের অনুকূলে হস্তান্তর না করলে আমরা আসামির জামিন বাতিল চেয়ে আবেদন করব।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাঙামাটির লংগদু উপজেলার করল্যাছড়িতে এক স্কুলছাত্রী (১৬) ছাগল খুঁজতে বের হলে সেখানকার আর এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম তাকে লেবু দেওয়ার কথা বলে ডেকে নিয়ে স্কুলের ছাত্রাবাসে ধর্ষণ করে। সে সময়ে স্কুলের ছাত্রাবাসে কেউ ছিল না। বিষয়টি কাউকে না জানাতে হুমকি দিতে থাকেন ওই শিক্ষক। পরবর্তীতে ঘটনার ৯ দিন পর ৫ অক্টোবর স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে লংগদু থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।
এই মামলায় ২০২২ সালের ২৯ নভেম্বর আব্দুর রহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়ে রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন রায় দেন। একইসঙ্গে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. আব্দুর রহিম (৪৬) শর্ত সাপেক্ষে হাইকোর্ট তিন মাসের জামিন পাওয়া মো. আব্দুর রহিম এর দাবি সে ভিকটিমকে বিয়ে করে রাঙামাটির লংগদু উপজেলায় কর্মস্থলে যোগদান করে চাকুরী করছেন এবং ভিকটিমকে নিয়ে সংসার করছেন।
শর্ত সাপেক্ষে হাইকোর্ট তিন মাসের জামিন পাওয়া মো. আব্দুর রহিম এর দেয়া তথ্য অনুসন্ধানে সত্যতা পাওয়া যায়নি।
ভিকটিম তার পিতা বিন্দু চাকমার অধিনে আছে এবং সে লেখা পড়া করছে।
আগামী তিন মাসের ভিতর প্রবাসে থাকা মো. আব্দুর রহিম নিকট আত্নীয় এবং জামায়াত ইসলাম এর সহযোগিতায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী মো. আব্দুর রহিম (৪৬) বিদেশ পালিয়ে যাওয়ার আশংখা করছেন ভিকটিমর পিতা বিন্দু চাকমা ।
আসামি আব্দুর রহিম এর পক্ষ থেকে ভিকটিমকে এক একর জমি লিখে দেওয়া, ভিকটিমের ব্যাংক একাউন্টে ৩ লক্ষ টাকা জমা দেওয়া ও ভিকটিমকে বিয়ে করার বিষয়টি ডাহা মিথ্যা ও বানোয়াট বলে দাবি করছেন ভিকটিমের পিতা বিন্দু চাকমা ।
বিন্দু চাকমা জানান, তথ্য গোপন করে এবং ভূয়া হলফনামা আদালতে দাখিল করেন ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী আব্দুর রহিম মহামান্য হাইকোর্ট থেকে জামিন নিয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী ও আদালতের কাছে ধর্ষক আব্দুর রহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়ে রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রায় বাস্তবায় চেয়ে বিনীত অনুরোধ জানিয়েছেন ভিকটিমর পিতা বিন্দু চাকমা। বিস্তারিত ভিডিও দেখুন।





আর্কাইভ