শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ৩ মে ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার-পোস্টার ভাংচুরের ঘটনায় মামলা
প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার-পোস্টার ভাংচুরের ঘটনায় মামলা
৪৭০ বার পঠিত
বুধবার ● ৩ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার-পোস্টার ভাংচুরের ঘটনায় মামলা

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবিলিত ব্যানার-পোস্টার ভাংচুরের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২ মে) উপজেলা যুবলীগ কর্মী আছিফুর রহমান ও আইনুল কবির বাদী হয়ে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দুটি দায়ের করেন।
এতে একটি মামলায় উপজেলার রঘুনাপুর গ্রামের মৃত মজিবুল হকের ছেলে নাজিম উদ্দিন রুবেলকে (৪৬) এবং অপর মামলায় মসজিদিয়া গ্রামের মৃত আবদুর রউফ এর ছেলে মাহফুজুল হক জুনুকে (৫৮) প্রধান আসামী করে মোট ৪২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

আদালত উভয় মামলা আমলে নিয়ে অভিযোগ দুটি নিয়মিত মামলায় রজু করে ২ কার্যদিবসের মধ্যে আদালতকে অবহিত করতে মিরসরাই থানার ওসি কবির হোসেন এবং জোরারগঞ্জ থানার ওসি জাহেদ হোসেনকে নির্দেশ দিয়েছেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার-পোস্টার ভাঙচুরের ঘটনায় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতার্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা যায়, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মিরসরাইবাসীকে শুভেচ্ছা জানিয়ে এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবরলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছবি সংবলিত ব্যানার-পোস্টার করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। এ সব ব্যানার-পোস্টার এলাকায় বিভিন্ন স্থানে লাগানোরত কর্মীদের ওপর নাজিম উদ্দিন রুবেল, মোঃ মুসলিম, মাহফুজ উদ্দিনসহ আসামিরা ২০ থেকে ২৫ জনের একটি দল মাইক্রোবাস ও সিএনজিতে করে এসে দা, লাঠি, রডসহ দেশিয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা ও ভাঙচুর চালিয়ে চলে যায়। একই ভাবে মাহফুজুল হক জুনু, তানভীর হোসেন চৌধুরী তপু, মোঃ মাসুদ করিম রানাসহ আসামিরা ১৫ থেকে ২০ জনের অপর একটি দল এলাকার ভূমি অফিসের সামনে এলিটের ব্যানার-পোস্টার লাগানোরত কর্মীদের ওপর হামলা ও ভাঙচুর করে চলে যায়।
এ ব্যাপারে মামলার বাদী আছিফুর রহমান বলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের পক্ষ থেকে এলাকাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে প্রায় বিশ হাজার ব্যানার ফেস্টুন ও পোস্টার করা হয়। কিন্তু দলীয় কয়েকজন দুস্কৃতিকারী ব্যক্তি বিশেষের উদ্দেশ্য বাস্তবায়নে বিভিন্ন জায়গায় লাগানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছবি সংবলিত ব্যানার-পোস্টার ছিড়ে ফেলে এবং ভাঙচুর করে। সেই সাথে ব্যানার-পোস্টার লাগানোরত কর্মীদের ওপর হামলা করে জখম করে।
অপর মামলার বাদী আইনুল কবির বলেন, দলের মধ্যে ঘাঁপটি মেরে থাকা এসব মুখোশধারীরা যাতে এ ধরনের কর্মকাণ্ড আর ঘটাতে না পারে সেজন্য মামলা মোতাবেক তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।





ছবি গ্যালারী এর আরও খবর

রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি

আর্কাইভ